TRENDING:

WB Assembly Election 2026: ভোটের মুখে চূড়ান্ত হল জোট! ওয়েইসির হাত ধরে ময়দানে হুমায়ুন, বহরমপুর থেকে 'বাঁশি' নিয়ে শুরু হবে দৌড়

Last Updated:
West Bengal Assembly Election 2026: 'বাঁশি' হাতে ভোট ময়দানে নামতে চলেছেন হুমায়ুন কবীর। বহরমপুর থেকে আসাদউদ্দিন ওয়েইসিকে নিয়ে শুরু করবেন দৌড়।
advertisement
1/6
ভোটের মুখে চূড়ান্ত হল জোট! ওয়েইসির হাত ধরে ময়দানে হুমায়ুন
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির রাজনৈতিক দল এআইএমআইএম-এর নির্বাচনী জোট চূড়ান্ত হল বুধবার। হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বাঁশি চিহ্নে অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/6
আগামী ১ এপ্রিল বাঁশি হাতে বহরমপুর কেন্দ্র থেকে নির্বাচনী দৌড় শুরু করতে চলেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। হুমায়ুনের সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করার জন্য মঙ্গলবার রাতে কলকাতায় আসেন ওয়েইসি। এরপর রাতে দুই নেতার মধ্যে কলকাতার একটি হোটেলে দীর্ঘ বৈঠক হয়।
advertisement
3/6
বুধবার সকালে কলকাতায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে হুমায়ুন জানিয়েছেন, আগামী ১ এপ্রিল বহরমপুর থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সেদিন হুমায়ুনের সঙ্গে ওই নির্বাচনী সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। ওই দিনই হুমায়ুন বহরমপুরে জেলাশাসকের অফিসে নিজের মনোনয়নপত্র জমা দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁশি চিহ্ন নিয়ে রেজিনগর এবং নওদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
advertisement
4/6
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে রাজ্যের শাসকদল। এরপরেই হুমায়ুন কবীর নিজের নতুন রাজনৈতিক দল 'জনতা উন্নয়ন পার্টি' তৈরি করেন। যদিও পরবর্তীকালে হুমায়ুনকে নিজের রাজনৈতিক দলের আগে 'আম' শব্দ বসাতে হয়। কারণ 'জনতা উন্নয়ন পার্টি'র রেজিস্ট্রেশন আগে থেকেই অন্য এক ব্যক্তিকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল।
advertisement
5/6
গত ২২ তারিখ হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় কার্যালয় থেকে তাঁর দলের মোট ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলনে হুমায়ুন জানিয়েছিলেন- আগামী ২৫ তারিখ তিনি দলের ১৮২ জন প্রার্থীর নাম কলকাতা থেকে ঘোষণা করবেন। যদিও কলকাতায় অনুষ্ঠিত আজকের যৌথ সাংবাদিক সম্মেলনে হুমায়ুন নতুন করে আর তাঁর দলের কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি।
advertisement
6/6
আজকের সাংবাদিক সম্মেলন হুমায়ুন জানান, আগামী ১ এপ্রিল বহরমপুরে এআইএমআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির একটি যৌথ সভা হবে। সেই সভায় আসাদউদ্দিন ওয়েইসি নিজে উপস্থিত থাকবেন। পাশাপাশি দুই শীর্ষ নেতার বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দলের জোট প্রার্থীদের সমর্থনে আসাদউদ্দিন ওয়েইসি কমপক্ষে ২০টি সভায় অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি আসাদউদ্দিন ওয়েইসির দলের অন্য শীর্ষ নেতৃত্বরা সব মিলিয়ে প্রায় ৩০টি র‍্যালিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোটের মুখে চূড়ান্ত হল জোট! ওয়েইসির হাত ধরে ময়দানে হুমায়ুন, বহরমপুর থেকে 'বাঁশি' নিয়ে শুরু হবে দৌড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল