Birbhum Village: হয় না দেওয়াল-লিখন, পড়ে না পোস্টার...ভোটের বাদ্যিতেও শান্তিনিকেতনের এই গ্রামের বাড়িগুলির দেওয়াল থাকে চিরাচরিত ছবিতেই চিত্রবিচিত্র
- Reported by:Souvik Roy
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
রাজনীতির ব্যানারে বা দেওয়াল লেখনে বহু বছর ধরে চলে আসা ঐতিহ্য সাংস্কৃতি ক্ষুন্ন হবে! তাই এই আদিবাসী গ্রাম সম্পূর্ণ ভিন্ন
advertisement
1/5

সামনেই বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র এক মাসেরও কম সময়। আর বিধানসভা নির্বাচন মানে বিভিন্ন বিধানসভা এলাকায় দেওয়াল লিখন। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের আদিবাসী গ্রামগুলি চিরকালই ব্যতিক্রমী। তবে এবার আপনার হয়তো মনে হতে পারে কী কারনে এই গ্রামগুলি ব্যতিক্রমী!ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
ভোট আসে ভোট যাই। তবে এইসব বিষয়ে কোনও মাথা ব্যথা নেই শান্তিনিকেতনের এই আদিবাসী গ্রামের বাসিন্দাদের। তাঁরা তাদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আজও বদ্ধপরিকর। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের এই লগ্নে সর্বত্র যেখানে ভোটের দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার, ফেস্টুন এর কারণে পরিবেশ হারিয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
শুধুই কী ব্যানার ফেস্টুন! এর পাশাপাশি শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল এর অলিগলি গ্রাস করেছে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোস্টারে। তবে এরই মাঝে বিরল দৃশ্য দেখা গেল বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের বল্লভপুর, বনের পুকুর ডাঙ্গা, কালীগঞ্জ সহ বেশ কয়েকটি আদিবাসী গ্রামে। কারণ তাঁরা সকলেই সেই প্রচারের ছোঁয়া থেকে অনেকটাই দূরে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
মূলত বীরভূম জেলার এই সমস্ত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা মনে করেন, এই গ্রামগুলিতে ভোটের সময় দেওয়াল লিখন করলে বা রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, হোর্ডিং দিলে তাঁদের বহু বছর ধরে চলে আসা ঐতিহ্য-সংস্কৃতি ক্ষুণ্ণ হবে। এই একটি কারণের জন্য এবং তাঁদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে তাদের গ্রামের বাড়ির দেওয়ালে কোনও ধরনের বা কোনও পদের রাজনৈতিক দলের দেওয়াল লিখন বা পোস্টার লিখতে দেওয়া হয়নি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
প্রত্যেক নির্বাচনের মতো এ বারের বিধানসভা নির্বাচনেও একই পরস্পরায় বজায় রাখলেন বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি "যে কোনও ধরনের নির্বাচন হোক না কেন প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের প্রচারে এই গ্রামে আসতে পারেন, ভোট চাইতে পারেন এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতি দিতে পারেন। তবে আমাদের এই গ্রামে কোনও ধরনের দেওয়াল লিখন বা পোস্টার টাঙ্গাতে আমরা দেব না।"ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Birbhum Village: হয় না দেওয়াল-লিখন, পড়ে না পোস্টার...ভোটের বাদ্যিতেও শান্তিনিকেতনের এই গ্রামের বাড়িগুলির দেওয়াল থাকে চিরাচরিত ছবিতেই চিত্রবিচিত্র