আরও পড়ুন– ‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
কমিশনের নির্দেশিকা অনুসারে, প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা প্রায় ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পোলিং অফিসারদের ক্ষেত্রে এই ভাতা ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্টদের জন্য ২৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত পারিশ্রমিক ধার্য করা হয়েছে।
advertisement
এছাড়াও, ডেটা এন্ট্রি অপারেটর, মাইক্রো অবজার্ভার-সহ অন্যান্য কর্মীদের জন্যও নির্দিষ্ট ভাতা ঘোষণা করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় কর্মীদের জন্য প্যাকড লাঞ্চ ও রিফ্রেশমেন্ট বাবদ আলাদা ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ২০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কন্ট্রোল রুম বা কল সেন্টারে যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মীরা কাজ করবেন তাদের প্রতিদিন ২০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা এককালীন দেওয়া হবে। সিআরপিএফ কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি পেল। ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা এককালীন। এটা ১৫ দিনের হিসাব অনুসারে নির্দেশিকা রয়েছে।
