TRENDING:

Purulia Quiet Holi Destinations: ডিজের কান ঝালাপালা ভুলে ছৌ-ঝুমুরের তালে বসন্ত উৎসব কাটাতে চান? পুরুলিয়ার এই রিসোর্টে বিরাট আয়োজন, মন হারাবে মাটির টানে

Last Updated:

Purulia Quiet Holi Destinations: রঙের উৎসবে এবার থাক আধুনিকতার বদলে বাঙালিয়ানার ছোঁয়া। পুরুলিয়ার এক নির্জন রিসোর্টে আয়োজিত হচ্ছে ছৌ ও ঝুমুরের বিশেষ আসর। কান ঝালাপালা করা ডিজে নয়, বরং আদিবাসী বাদ্যযন্ত্রের তালে এবার বসন্ত বরণ করবেন পর্যটকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘমুন্ডি, পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: একেবারেই দোরগোড়ায় দোল তথা বসন্ত উৎসব। ‌ আর বর্তমানে বসন্ত উৎসব মানেই কান ফাটান ডিজে গান ও হইহুল্লোড়। এ যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। হারিয়ে যাচ্ছে প্রাচীন সংস্কৃতি। তবে এইভাবে বসন্ত উৎসব পালন না করে যদি একটু অন্যভাবে বসন্ত উৎসব বা দোল পালন করতে চান তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে পুরুলিয়ার বাঘমুণ্ডি।
advertisement

পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের মাঠাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত ‌একটি বেসরকারি ফরেস্ট রিসোর্ট। সেখানে দোল উদযাপিত হয় ছৌ, ঝুমুর, সাঁওতালি গানের তালে। এখানে ডিজের তালে হৈ হুল্লোড় করে দোল খেলায় মাতে না কেউ। বরং এখানে দেখা যায় পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ, ঝুমুর নৃত্য। তাইতো পর্যটকদের আকর্ষণের অন্যতম অংশ হয়ে ওঠে এই জায়গা।

আরও পড়ুন: পলাশের রঙে রঙিন বাঁকুড়া, ক্যালেন্ডারের আগেই শুরু বসন্তের আগাম সেলিব্রেশন, ছবিতে দেখুন নজরকাড়া সব মুহূর্ত

advertisement

এ বিষয়ে ওই রিসোর্টের ম্যানেজার বিমান সরকার বলেন, একেবারে পুরুলিয়ার মাটির স্বাদ পাওয়া যাবে এই রিসোর্টে। পুরুলিয়ার লোকসংস্কৃতিকে তুলে ধরা হবে দোল তথা বসন্ত উৎসবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

৩ তারিখ ও ৪ তারিখ দু’দিন ব্যাপী তাদের এই সেলিব্রেশন চলবে। তবে পর্যটকদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে। ‌যেন বাইরে থেকে কোনও পর্যটক আবির বা রং নিয়ে ভিতরে প্রবেশ না করেন। কারণ তাদের পক্ষ থেকে একেবারে ভেষজ আবির দেওয়া হচ্ছে। ‌পাশাপাশি তারা  নেশাগ্রস্ত অবস্থায় কাউকে আসতে সম্পূর্ণই নিষেধ করছেন। ‌ পুরুলিয়ার লোকসংস্কৃতি ও বাঙালী সংস্কৃতির মেলবন্ধনে পালিত হবে বসন্ত উৎসব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

বসন্ত উৎসবে বেশিরভাগ জায়গাতেই দেখা যায় ডিজে গানের তালে কোমর দোলাতে। সেখানে প্রকৃতির মাঝে এই অভিনব বসন্ত উৎসব পর্যটকদের মন ভাল করে দেবে। ‌ পুরুলিয়ার মাটির স্বাদ ও পুরুলিয়ার সংস্কৃতি উপভোগ করার পাশাপাশি রংয়ের উৎসবে মাতবেন পর্যটকেরা। ‌

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Quiet Holi Destinations: ডিজের কান ঝালাপালা ভুলে ছৌ-ঝুমুরের তালে বসন্ত উৎসব কাটাতে চান? পুরুলিয়ার এই রিসোর্টে বিরাট আয়োজন, মন হারাবে মাটির টানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল