TRENDING:

West Bengal Election 2026: ছত্তিশগড় থেকে পুরুলিয়া স্টেশনে নামল চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শেষে বদলে গেল রুট ম্যাপ! কোন কোন জেলায় যাচ্ছে দেখুন

Last Updated:

West Bengal Election 2026: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে নিরাপত্তা। পুরুলিয়াতেও ছত্তিশগঢ় থেকে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এসে পৌঁছন। যদিও সেখান থেকে তাঁরা অন্য জেলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ভোটের দামামা বেজে উঠেছে। ‌নির্বাচনের পূর্বে জেলায়, জেলায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লক্ষ্য একটাই সুষ্ঠু নির্বাচন। তাই এই নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় এসে পৌঁচচ্ছে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ছত্তিশগড় থেকে ট্রেনে করে আসা এই কেন্দ্রীয় বাহিনী পুরুলিয়া স্টেশনে প্রবেশ করতেই কড়া নিরাপত্তা শুরু হয়ে যায়।
advertisement

প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। তবে তারা কেউ পুরুলিয়ায় মোতায়েন থাকছে না। পুরুলিয়া থেকে তাঁরা তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কলকাতা, বরানগর, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় তাঁরা পৌঁছে যাবেন পুরুলিয়া থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে! সুপারহিট ফিট ইন্ডিয়া টুর্নামেন্ট

এ বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক বলেন, ছত্রিশগড় থেকে তাঁরা এসেছেন। পশ্চিমবঙ্গের জন্য তাঁদের আনা হয়েছে। আরও বাহিনী আসবে। আগে এই বাহিনী সদস্যদের পুরুলিয়ার জন্যই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হয়। এই কেন্দ্রীয় বাহিনী এখন পুরুলিয়ায় মোতায়েন থাকছে না। কমিশনের নির্দেশ অনুসারে বিভিন্ন জায়গায় তাঁরা চলে যাবেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের আগে অ্যাকশন মোডে জেলা পুলিশ! বাড়ল নাকা চেকিং পয়েন্ট-সিসি ক্যামেরার সংখ্যা
আরও দেখুন

আগামী দিনে পুরুলিয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী আসবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যে নিরাপত্তা সক্রিয় করতে জেলায় জেলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই পদক্ষেপ নির্বাচন কমিশনের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Election 2026: ছত্তিশগড় থেকে পুরুলিয়া স্টেশনে নামল চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শেষে বদলে গেল রুট ম্যাপ! কোন কোন জেলায় যাচ্ছে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল