TRENDING:

Purulia News: ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন! পুরুলিয়ার গর্বের তাঁত শিল্পে সাফল্যের জোয়ার, বাইরের বাজারেও বাড়ছে জনপ্রিয়তা

Last Updated:

Purulia News: নতুন পরিচয় পাচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। শিল্পীরা জানাচ্ছেন, এই শিল্পকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হচ্ছে। ফলে ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কুটির শিল্পে এবার আধুনিকতার ছোঁয়া। পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার তাঁত শিল্পীরা নতুন উদ্যোগ নিয়ে বিভিন্ন আধুনিক নকশা ও ডিজাইনের মাধ্যমে তাঁদের তাঁত শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলছেন।
advertisement

দীর্ঘদিন ধরেই রঘুনাথপুরের তাঁতিপাড়া এলাকায় তাঁত শিল্প স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বহু পরিবার। তবে বর্তমান বাজারের চাহিদা ও রুচির পরিবর্তনের কথা মাথায় রেখে শিল্পীরা এখন তাঁদের কাজের ধরণেও আনছেন নতুনত্ব। বিভিন্ন আধুনিক নকশা, রঙের বৈচিত্র্য এবং নতুন ডিজাইনের সমন্বয়ে তৈরি হচ্ছে তসর সহ নানা ধরনের তাঁতের পণ্য।

advertisement

আরও পড়ুনঃ শ্রমিক কল্যাণে নয়া পদক্ষেপ! কোচবিহারে রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন, কী কী সুবিধা মিলবে জানুন

তাঁত শিল্পীদের কথায়, “আগের তুলনায় এখন রঘুনাথপুরের তসর তাঁত শিল্প অনেকটাই আধুনিক হয়ে উঠেছে। নতুন ডিজাইন ও নকশার মাধ্যমে এই শিল্পকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হচ্ছে। ফলে ক্রেতাদের মধ্যেও বাড়ছে এর চাহিদা। স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের বাজারেও ধীরে ধীরে বাড়ছে এই পণ্যের জনপ্রিয়তা।” শুধু শিল্পের সৌন্দর্যই নয়, এই উদ্যোগ তাঁত শিল্পীদের জীবিকা ও আয়ের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মও এখন এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

শিল্পীদের মতে, যথাযথ সরকারি সহায়তা, আধুনিক প্রশিক্ষণের সুযোগ এবং সুসংগঠিত বাজার ব্যবস্থার ব্যবস্থা করা হলে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বহু প্রজন্ম ধরে চলে আসা এই শিল্প শুধু একটি পেশা নয়, বরং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন! পুরুলিয়ার গর্বের তাঁত শিল্পে সাফল্যের জোয়ার, বাইরের বাজারেও বাড়ছে জনপ্রিয়তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল