advertisement

Cooch Behar News: শ্রমিক কল্যাণে নয়া পদক্ষেপ! কোচবিহারে রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন, কী কী সুবিধা মিলবে জানুন

Last Updated:

Cooch Behar News: শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ! কোচবিহারে রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এখানে কী কী সুবিধা পাওয়া যাবে জানুন।

রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন
রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন
কোচবিহারঃ উত্তরবঙ্গের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। কোচবিহারে তৈরি হওয়া রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন হয়ে গেল। গত বৃহস্পতিবার দাগাপুর শ্রমিক ভবন থেকে ভার্চুয়ালি এই চিকিৎসালয়ের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।
কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের অধীন আধুনিক পরিকাঠামো যুক্ত এই রাজ্য বিমা চিকিৎসালয় তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, অতিরিক্ত লেবার কমিশনার পার্থ বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল টায়ার গোডাউন, অল্পের জন্য রক্ষা পেল লাগোয়া স্কুল-বসতি
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী জানান, শ্রমজীবী মানুষদের চিকিৎসা পরিষেবা সহজলভ্য করাই সরকারের অগ্রাধিকার। বহির্বিভাগ ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এই চিকিৎসালয়ে ধাপে ধাপে আরও উন্নত পরিষেবা যুক্ত করা হবে।
advertisement
advertisement
কোচবিহারে এই রাজ্য বিমা চিকিৎসালয় তৈরি করার উদ্যোগকে শ্রমিক কল্যাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। এখানকার আধুনিক পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে উত্তরবঙ্গের বহু শিল্প এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক উপকৃত হবেন বলে আশাবাদী অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানানো হয়েছে, বর্তমানে এই রাজ্য বিমা চিকিৎসালয়ে বহির্বিভাগ, প্রাথমিক চিকিৎসা সহ বেশ কিছু পরিষেবা পাবেন শ্রমজীবী মানুষেরা। তবে ভবিষ্যতে ধাপে ধাপে আরও পরিষেবা যুক্ত করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: শ্রমিক কল্যাণে নয়া পদক্ষেপ! কোচবিহারে রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন, কী কী সুবিধা মিলবে জানুন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement