TRENDING:

Purulia News: পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফিতে মজে পর্যটকরা

Last Updated:

Purulia News: গ্রাম পঞ্চায়েতের ছোট্ট পরিকল্পনা কীভাবে বদলে দিল আস্ত একটি রাস্তার চেহারা! পুরুলিয়ার আদ্রা-রঘুনাথপুর রোড না গেলে বুঝতে পারবেন না। খাঁ খাঁ করা এই রাস্তায় এখন পর্যটকদের কাছে হয়ে উঠেছে সেরা সেলফি পয়েন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার অন্যতম পর্যটনকেন্দ্র রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় সংলগ্ন আদ্রা–রঘুনাথপুর রাস্তাটি বর্তমানে এক অনন্য আকর্ষণীয় রূপ নিয়েছে। ২০১৬–১৭ অর্থবর্ষে স্থানীয় আড়রা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তার দু’পাশে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, আজ সেই গাছগুলো পূর্ণতা পেয়ে গোটা পথের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। সবুজে ঘেরা এই সড়ক এখন পথচারী ও যাত্রীদের কাছে এক মনোরম দৃশ্য উপহার দিচ্ছে। একসময় যেখানে চারপাশ ছিল একেবারেই ফাঁকা, আজ সেখানে গাছের ছায়ায় তৈরি হয়েছে সবুজের সুড়ঙ্গ। শুধু যাতায়াতের রাস্তা হিসেবেই নয়, বর্তমানে এই পথটি পথচলতি মানুষ ও পর্যটকদের কাছে একটি জনপ্রিয় সেলফি পয়েন্ট হিসেবেও পরিচিতি লাভ করেছে।
advertisement

আড়রা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান মধুসূদন দাসের উদ্যোগেই এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছিল। মূলত এলাকার পরিবেশকে সবুজ ও বাসযোগ্য করে তুলতেই এই পরিকল্পনা নেওয়া হয়। আজ সেই উদ্যোগের সুফল স্পষ্ট, এলাকাটি যেমন হয়ে উঠেছে দৃষ্টিনন্দন, তেমনই এটি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রাক্তন প্রধান মধুসূদন দাস বলেন, “আজ এই রাস্তার বর্তমান চেহারা দেখে সত্যিই খুব ভাল লাগে। তখন শুধু একটা স্বপ্ন ছিল এলাকাটাকে সবুজ করে তোলার। আমি চাই, ভবিষ্যতে আরও বেশি করে গাছ লাগান হোক এবং পুরো এলাকা সবুজ আচ্ছাদনে ভরে উঠুক।”

advertisement

আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা! হাতির তাণ্ডবে হারিয়ে গেল আস্ত একটি গ্রাম! বেদনাদায়ক সেই স্মৃতি আজও তেড়ে বেড়ায় সকলকে

অন্যদিকে, জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা পর্যটকরাও এই রাস্তার সৌন্দর্যে মুগ্ধ। তাঁদের কথায়, “জয়চণ্ডী পাহাড় তো আছেই, তার পাশাপাশি এই সবুজে ঘেরা রাস্তাটাও আমাদের কাছে একেবারে উপরি পাওনা। ছবি তোলার জন্য দারুণ একটি জায়গা।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

সব মিলিয়ে, এক সময়ের সাধারণ রাস্তা আজ পরিকল্পিত বৃক্ষরোপণের ফলে হয়ে উঠেছে পরিবেশবান্ধব উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফিতে মজে পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল