পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আয়োজিত বেঙ্গল ফিস ফেস্টে বিশেষভাবে নজর কেড়েছে, মাছের আঁশ দিয়ে তৈরি এই বিশেষ শোপিসের স্টল। জানা গিয়েছে, মেদিনীপুরের কেশপুরের স্বনির্ভর দলের মহিলারা মাছের আঁশ দিয়ে গয়না, বিভিন্ন ধরনের শোপিস, ওয়াল হ্যাংগিং তৈরি করে বাজারে বিক্রি করছেন। অনলাইন এবং অফলাইন ধরে বিক্রি করে মুনাফা পাচ্ছেন তারা। বাজার বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে সর্বোচ্চ বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত।
advertisement
মাছের বড় বড় আঁশ সংগ্রহ করে প্রাথমিকভাবে তাকে ধুয়ে শুকিয়ে, অ্যাসিড জলে ধুয়ে তাকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন নানা ধরনের ঘর সাজানোর উপকরণ। যা বেশ নজর কেড়েছে সকলের। মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা মিলিয়ে বেঙ্গল ফিস ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের মাছের পসরা সাজিয়ে বসেছিলেন আয়োজকরা। ইলিশ থেকে চিতল বিভিন্ন মাছ সকলের সামনে তুলে ধরা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এই অনুষ্ঠানে বেশ আকর্ষণের ছিল এই স্টল। দোকানটি ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকরা। স্বাভাবিকভাবে, বদলাচ্ছে মানুষের চাহিদা। একসময় যে মাছের আঁশ ফেলে দেওয়া হত, এখন বড় বড় বাজার থেকে তা সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতি মেনে তাকেই রূপ দেওয়া হচ্ছে নতুন ভাবে। মাছের আঁশ ফেলে না দিয়ে তাকে তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভরতা দিশা দেখছেন স্বনির্ভর দলের মহিলারা। তাদের এই ভাবনা আত্মবিশ্বাস জুগিয়েছে জেলার মানুষের।





