advertisement

নিরাপত্তার কড়াকড়ির মাঝেই এসএসসি গ্রুপ 'সি' পরীক্ষায় মোবাইল-সহ ধৃত দুই পরীক্ষার্থী! বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনায় চাঞ্চল্য!

Last Updated:

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ করার উদ্দেশ্যে পরীক্ষাকেন্দ্র গুলিতে নিরাপত্তার বজ্র আঁটুনির ব্যবস্থা করেছিল কমিশন। মেটাল ডিটেক্টার দিয়ে দফায় দফায় পরীক্ষার পর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও পরীক্ষার হলে মোবাইল সহ দুই পরীক্ষার্থী ধরা পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষাকেন্দ্রে।

কড়াকড়ির মাঝেই একি কাণ্ড!
কড়াকড়ির মাঝেই একি কাণ্ড!
দেবব্রত মণ্ডল, বিষ্ণুপুর, বাঁকুড়া: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ করার উদ্দেশ্যে পরীক্ষাকেন্দ্র গুলিতে নিরাপত্তার বজ্র আঁটুনির ব্যবস্থা করেছিল কমিশন। মেটাল ডিটেক্টার দিয়ে দফায় দফায় পরীক্ষার পর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও পরীক্ষার হলে মোবাইল সহ দুই পরীক্ষার্থী ধরা পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে ওই দুই চাকরীপ্রার্থী। তাঁদের তুলে দেওয়া হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে।
এসএসসি র গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল কমিশন। পরীক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পা ঢাকা জুতো। পরীক্ষার হলে প্রবেশের আগে মেটাল ডিটেক্টার দিয়ে আপাদমস্তক পরীক্ষা করার পরেই হলে প্রবেশের ছাড়পত্র মিলছিল। কিন্তু নিরাপত্তার সেই বজ্র আঁটুনির মাঝেও রীতিমত মোবাইল নিয়ে বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষার হলে প্রবেশ করেছিল মালদহের দুই চাকরীপ্রার্থী। পরীক্ষা শুরুর পর পৃথক দুটি ঘরে থাকা ওই দুই পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের। এরপরেই ওই দুই পরীক্ষার্থীকে ফের একদফা পরীক্ষা করতেই তাদের কাছে থেকে মেলে মোবাইল। দ্রুত ওই দুই পরীক্ষার্থীকে কলেজের অফিস ঘরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের তুলে দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশের হাতে। নিরাপত্তার বজ্র বেষ্টনী সত্ত্বেও ওই দুই পরীক্ষার্থী কীভাবে পরীক্ষার হলে মোবাইল নিয়ে পৌঁছালো তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এসএসসি গ্রুপ সি পরীক্ষার বিষ্ণুপুর মহকুমার নোডাল অবজারভারের দাবি এসএসসি গ্রুপ সি পরীক্ষা বানচাল করার উদ্দেশ্যেই এমন কাজ করেছে ধৃতরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নিরাপত্তার কড়াকড়ির মাঝেই এসএসসি গ্রুপ 'সি' পরীক্ষায় মোবাইল-সহ ধৃত দুই পরীক্ষার্থী! বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনায় চাঞ্চল্য!
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement