advertisement

Jhargram SIR Final List: ঝাড়গ্রামে উলটপুরাণ! বাদ যাওয়া ভোটারের থেকে নতুন ভোটার বেশি, এসআইআর তালিকায় বড় চমক

Last Updated:
Jhargram SIR Final List: রাজ্যের অন্যান্য জেলায় যখন ভোটার তালিকায় বড়সড় ছাঁটাই হয়েছে, ঝাড়গ্রামের চিত্রটা একদম উল্টো। চূড়ান্ত এসআইআর তালিকায় এখানে নাম বাদ যাওয়ার চেয়ে নতুন নাম সংযুক্ত হওয়ার সংখ্যা কয়েক গুণ বেশি।
1/5
পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই নতুন আতঙ্ক শুরু হয় রাজ্যে। নাম বাদ যাবে না তো! এমনই আতঙ্কে রীতিমতো রাতের ঘুম উড়তে দেখা যায় রাজ্যের বহু বাসিন্দাদের। শুধু আতঙ্ক নয়, এসআইয়ারের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় রাজ্যে অন্ততপক্ষে সাড়ে ৬৩ লক্ষ ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

2/5
রাজ্যের কম বেশি অধিকাংশ জেলা থেকে ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এমনকি তালিকায় জনপ্রতিনিধি থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও বাদ পড়েছে অথবা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরিতে। তবে এসবের মধ্যেই কিন্তু একেবারে উলটপুরাণ লক্ষ্য করা গেল ঝাড়গ্রামে।

3/5
এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর জঙ্গলমহলের ঝাড়গ্রামে যা দেখা গেল তাতে বাদ যাওয়া ভোটারদের ছাপিয়ে গেল নতুন ভোটাররা। ১০০, ২০০ নয়, সংখ্যাটা কয়েক হাজার। যার রীতিমতো রাজ্যের কাছে নতুন এক উদাহরণ।

4/5
ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর ২৮ ফেব্রুয়ারি শনিবার সাংবাদিক বৈঠক করে জানান, ১৬ ডিসেম্বরের খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল ৯ লক্ষ ২ হাজার ১৪। এখন চূড়ান্ত ভোটার তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭ হাজার ৩০১।

5/5
তিনি জানান, নতুন ভোটার হিসাবে তালিকায় নাম উঠেছে ৬ হাজার ৬২৫। বাদ গিয়েছে ১৩৩৮। জেলা শাসকের দেওয়া এই তথ্য থেকে স্পষ্ট, জেলায় নতুন ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২৮৭। এছাড়াও এখনও অনেককেই আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন জেলাশাসক।