advertisement

Digha: এ কী কাণ্ড দিঘায়! সমুদ্র শহরে হঠাৎ ঝড়ের দাপট, একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত

Last Updated:

Digha: প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে দিঘা, এগরা ও পটাশপুরের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুপুর থেকে আকাশ মেঘলা থাকলেও হঠাৎ করেই শুরু হয় তীব্র ঝড় ও বৃষ্টি, যার ফলে বহু জায়গায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

News18
News18
পঙ্কজ দাশ রথী/দিঘা//পূর্ব মেদিনীপুর: প্রবল ঝড়-বৃষ্টিতে দিঘা ও এগরা, পটাশপুরে বিপর্যস্ত জনজীবন।প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির দাপট পর্যটন শহর দিঘা-সহ এগরা ও পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। আজ দুপুর থেকেই আকাশের মুখ ভার ছিল,তারপর হঠাৎ করেই শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।
অন‍্যদিকে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত৷ বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে৷ রাজ্যের সাত জেলায় ঝড়বৃষ্টি ধেয়ে আসছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গের পাঁচ জেলা এবং উত্তরবঙ্গের দুই জেলায় কিছুক্ষণেই শুরু হবে ঝড়বৃষ্টি৷ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
advertisement
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানাল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হবে উপরের দিকে জেলাগুলিতে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে থাকবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০/৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha: এ কী কাণ্ড দিঘায়! সমুদ্র শহরে হঠাৎ ঝড়ের দাপট, একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement