TRENDING:

Purulia News: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু

Last Updated:

Purulia News: এ যেন কোনও সিনেমার প্লট। ন'বছর ধরে গা-ঢাকা দিয়েও লাভ হল না কিছু। একাধিক অভিযোগ থাকা দুষ্কৃতীকে বিশেষ অভিযানে পাকড়াও করল পুরুলিয়া জেলা পুলিশ। অভিযুক্ত ধরা পড়েছে পাশের রাজ্য থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একটা, দুটো বছর নয়, টানা ন’টা বছর গা ঢাকা। ‌তারপরেও হল না শেষ রক্ষা। পুলিশের জালে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল শেখ কালু। ‌ঝালদা থানা এলাকার বাসিন্দা সে। বিগত নয় বছর আগে তার বিরুদ্ধে ঝালদা থানায় চুরি, ডাকাতি, খুন ও  আর্মস অ্যাক্টে মামলা হয়েছিল। ‌ তারপর থেকেই পালিয়ে, পালিয়ে বেড়াচ্ছিল সে। ‌
৯ বছর গা-ঢাকা দেওয়ার পরে পুলিশের জালে
৯ বছর গা-ঢাকা দেওয়ার পরে পুলিশের জালে
advertisement

অবশেষে নয় বছর পর ভিন রাজ্য থেকে তাকে  গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে তার সহযোগীদের সঙ্গে ডাকাতির চেষ্টা চলাকালীন খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে চুরির অভিযোগ, ২০১৭ সালে ডাকাতি, ২০১৮ সালে আর্মস অ্যাক্টের অভিযোগ রয়েছে। কিন্তু পুলিশের জালে কোনওভাবেই ধরা পড়ছিল না অভিযুক্ত। ‌

advertisement

আরও পড়ুন: রামলালার নগরী থেকে আসবে পবিত্র মাটি, শান্তিপুরের রাম মন্দির জুড়বে অযোধ্যার সঙ্গে! রওনা দিল ভক্তদের বিশাল টিম

পরিচয় আত্মগোপন করে ধানবাদ জেলার মধুবন থানা এলাকায় গা ঢাকা দিয়েছিল সে। ‌গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঝালদা থানার পুলিশ ধানবাদ জেলার মধুবন থানা এলাকা থেকে অভিযুক্ত শেখ কালুকে আটক করে। প্রথমে পুলিশের দুটি টিম ভাগ হয়ে যায়। প্রথম একটি টিম সিভিল ড্রেসে ওই এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। অভিযুক্তের সমস্ত গতিবিধি নজরবন্দি করা হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

এরপর দ্বিতীয় টিম পৌঁছয় এলাকায়। তারপরেই একেবারে সিনেমার কায়দায় ঘেরাও করা হয় অভিযুক্তকে। শেষে পাকড়াও করা হয়। বুধবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ‌বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ নয় বছরের চেষ্টাতেও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের  পাতা ফাঁদে পা দিয়ে ফেলল অভিযুক্ত শেখ কালু। এটা পুরুলিয়া জেলা পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল