TRENDING:

Purulia News: দোলে পুরুলিয়ায় পর্যটকদের ঢল! বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষায় বনবিভাগের বিশেষ অভিযান, ব্যানার ও পোস্টারে ঢাকল জঙ্গলমহল

Last Updated:

Purulia News: দোল উপলক্ষে পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায়। তাই বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বনবিভাগের। জঙ্গলে আগুন না লাগানোর বার্তা দিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার লাগানো, সচেতনতা প্রচার চালানো হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষা করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে বনবিভাগ। বনাঞ্চল ও বন্যপ্রাণীর যাতে কেউ ক্ষতি না করে তার জন্য বনবিভাগের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে বিভিন্নভাবে। সামনেই দোল ও পলাশ উৎসব। উৎসবের মরশুমে ব্যাপক হারে পর্যটকদের ঢল নামে জঙ্গলমহল পুরুলিয়ায়। ‌
advertisement

এই সময় বন্যপ্রাণ ও বনাঞ্চল যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বিশেষ বার্তা দেওয়া হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে। ‌বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার দেওয়া হচ্ছে। পাশাপাশি যাতে জঙ্গলে কেউ আগুন না লাগায় তার জন্য বার্তা দেওয়া হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে। রয়েছে বনকর্মীদের বাড়তি নজরদারি।

আরও পড়ুনঃ মদ্যপ চালকদের চিহ্নিত করতে জেলাজুড়ে ‘সারপ্রাইজ চেকআপ’! পুলিশের জালে ৫৮, গুনতে হচ্ছে মোটা জরিমানা

advertisement

এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ফায়ার বিগ্রেডের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। বিগত দু’বছর থেকে জঙ্গলে আগুন লাগার পরিমাণ অনেকটাই কমেছে। বনকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগুন লাগলে তৎক্ষণাত পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে তার জন্য। ‌

View More

আরও পড়ুনঃ ডুবন্ত দ্বীপে নতুন আশার আলো! সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে কৃষিকাজের সম্ভবনা, সাগরের অর্থনৈতিক অবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত

advertisement

এছাড়াও বিভিন্ন  ফরেস্ট রেঞ্জে পোস্টার, ব্যানার দেওয়া হচ্ছে। জনগণকে সচেতন করা হচ্ছে সমস্ত দিক থেকে। জঙ্গলে যাতে কোনওভাবেই আগুন না লাগে তার জন্য সমস্ত দিক থেকেই তৎপর রয়েছেন বন বিভাগ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

ধীরে, ধীরে বনাঞ্চল আরও সমৃদ্ধ হচ্ছে জঙ্গলমহলে। বাড়ছে বন্যপ্রাণের সংখ্যা। তাই বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়া বনবিভাগ। বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে আগুন লাগার ক্ষেত্রেও। এর মূল লক্ষ্যই হল, বনসৃজন রক্ষা করা। সেই কারণেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে বন বিভাগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: দোলে পুরুলিয়ায় পর্যটকদের ঢল! বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষায় বনবিভাগের বিশেষ অভিযান, ব্যানার ও পোস্টারে ঢাকল জঙ্গলমহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল