TRENDING:

রোড শো-তে ২৫ হাজার জনসমাগম... রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মানুষ! শুধু একটি দৃশ্যই নজর কাড়ল

Last Updated:

দেব মানেই আবেগ। শুধু নব প্রজন্ম নয়, একইভাবে দেবের আসার অপেক্ষায় ছিলেন আট থেকে আশি সকল বয়সী মানুষ। অভিনেতা তথা সাংসদ দেবকে এক ঝলক দেখার জন্য প্রখর রোদকে উপেক্ষা করে কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকেন তার ভক্তরা। প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের সমাগম হয় এই রোড শো-তে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবাজার: আর মাত্র ২২ দিন পরে বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব শুরু করে ফেলেছেন। রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচার। আর এই প্রচারের মাঝে রাঢবঙ্গের পুরুলিয়া জেলায় রোড শো করলেন দেব। বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব লোচন সোরেনের নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন তিনি। অভিনেতা তথা সাংসদ দেবকে এক ঝলক দেখার জন্য প্রখর রোদকে উপেক্ষা করে কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকেন তার ভক্তরা। প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের সমাগম হয় এই রোড শো-তে। পুরুলিয়ার লোকসংস্কৃতি দেখাও মেলে। তবে সব কিছুর মাঝেই নজর কেড়েছে একটি দৃশ্য। বরাবাজার এলাকার এক বাসিন্দা সমস্ত ভিড়কে উপেক্ষা করে দেবের হাতে রাধা বৃন্দাবনচাঁদের একটি ছবি তুলে দেন। অভিনেতাকেও দেখা যায় সেই ছবিতে প্রণাম করে সযত্নে তুলে রাখতে।
advertisement

এ বিষয়ে চন্দন সিং মল্ল বলেন, বরাবাজার এলাকার মানুষ বৃন্দাবনচাঁদের পুজো করে থাকেন। তাই তাদের এলাকার ঐতিহ্যবাহী মন্দিরের ছবি তিনি দেবকে দিলেন। ‌এই ছবি পেয়ে অভিনেতা দেব সেই ছবির বিষয়ে তাকে জিজ্ঞাসাও করেন। ‌পরে তা প্রণাম করে যত্ন করে রাখেন। ‌ এ বিষয়ে বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজিব লোচন সরেন বলেন, বরাবাজারের বুকে এই প্রথমবার এই ধরনের রোড শো হল। মানুষের ভিড় উড়ছে পড়ছিল দেবকে দেখার জন্য। সকাল থেকে প্রখর রোদকে উপেক্ষা করে তাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন দেবকে দেখতে। এলাকার এক বাসিন্দা ধনঞ্জয় মাহাতো বলেন, সকাল সাতটা থেকে তিনি দেবকে দেখার জন্য অপেক্ষা করেছেন। ‌ এই প্রথমবার অভিনেতাকে দেখে খুবই খুশি তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
রাস্তা সংস্কার, নতুন কোচিং সেন্টার...ডোমকলে তৃণমূল প্রার্থী হুমায়ুনের কবীরের ভোট প্রচারে আর কী কী চমক?
আরও দেখুন

এর আগে, বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস বন্দোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে আসার কথা ছিল তৃণমূল সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। এইদিন তিনি বীরভূমের রামপুরহাট থেকে কিছু দূরে কিষাণ মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাডে বেলা ১২টা নাগাদ নামবেন এমনটাই কথা ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
রোড শো-তে ২৫ হাজার জনসমাগম... রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মানুষ! শুধু একটি দৃশ্যই নজর কাড়ল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল