advertisement

তোলার টাকা না পেতেই শুরু সাংঘাতিক কাণ্ড... মেরে দাদু-নাতির মাথা ফাটাল দুষ্কৃতীরা, ধারাল অস্ত্রের আঘাতে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

একটি রঙের দোকানে তোলা তুলতে আসে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় দোকানের মালিক উপস্থিত না থাকায় তার নাতির কাছেই টাকা দাবি করা হয়। তোলা না পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। 

তোলাবাজিতে বাধা দিতেই দাদু-নাতির উপর হামলা
তোলাবাজিতে বাধা দিতেই দাদু-নাতির উপর হামলা
হাড়োয়া: তোলার টাকা না পেয়ে দাদু-নাতিকে বেধড়ক মারধর।  উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার গোপালপুর এলাকায় তোলাবাজিকে কেন্দ্র করে ভয়াবহ মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন জিসান মণ্ডল এবং তার দাদু জোহর আলি মণ্ডল। জিসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সূত্রেই একটি রঙের দোকানে তোলা তুলতে আসে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় দোকানের মালিক উপস্থিত না থাকায় তার নাতির কাছেই টাকা দাবি করা হয়। তোলা না পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়, ফলে গুরুতর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। তাকে বাঁচাতে এগিয়ে এলে দাদু জোহর আলি মণ্ডলকেও মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
শুধু মারধরই নয়, দুষ্কৃতীরা দোকানের ক্যাশবাক্স ভেঙে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে থাকা অন্য দোকানদাররা দ্রুত আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় জিসানকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত থাকায় তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনায় হাড়োয়া থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
তোলার টাকা না পেতেই শুরু সাংঘাতিক কাণ্ড... মেরে দাদু-নাতির মাথা ফাটাল দুষ্কৃতীরা, ধারাল অস্ত্রের আঘাতে রক্তারক্তি কাণ্ড
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement