TRENDING:

SIR West Bengal: ট্রাইবুনাল নিয়ে মুখ্যসচিবকে চিঠি লিখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক! পরিকাঠামো গড়ে তুলতে চেয়ে চিঠি

Last Updated:

SIR West Bengal: ট্রাইবুনালের কাজ শুরু করতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে ট্রাইবুনাল শুরু করতে প্রয়োজন পরিকাঠামো, সেই জন্যই চিঠি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ট্রাইবুনাল নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে ট্রাইবুনাল শুরু করতে চেয়ে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে চেয়ে চিঠি।
মনোজের চিঠি মুখ্যসচিবকে
মনোজের চিঠি মুখ্যসচিবকে
advertisement

আরও পড়ুন: ‘বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জিততে হবে’, শুভেন্দুর মনোনয়ন যাত্রায় বললেন অমিত শাহ

ট্রাইবুনালের জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগ ও বিভিন্ন স্তরের কর্মী নিয়োগের জন্য চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। গতকাল রাতেই এই চিঠি দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে ট্রাইবুনাল তৈরী হলেও তার জন্য প্রয়োজন একাধিক কর্মী ও পর্যাপ্ত পরিকাঠামো। আইন দফতর থেকেও একাধিক লিগ্যাল সার্ভিসের কর্মীদেরও প্রয়োজন। যেহেতু জেলাভিত্তিক ট্রাইবুনালএর কলকাতা থেকে হবে তাই বিভিন্ন জেলা থেকেও কর্মী প্রয়োজন। দ্রুত তা নিয়োগ করার জন্যই চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: সমুদ্রে পর পর দুর্ঘটনা, এবার মৃ*ত্যু চিকিৎসক দম্পতির! কেন তলিয়ে গেলেন দু’জন? চাঞ্চল্যকর কারণ

সেরা ভিডিও

আরও দেখুন
ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি...! ৮৪-তেও টগবগে, মালদহের রতুয়ায় তৃণমূলের এই প্রার্থীকে চেনেন?
আরও দেখুন

প্রসঙ্গত, রাজ্যে SIR বৈধ ভোটারে ওপর কোপকে ‘অত্যন্ত পীড়াদায়ক নির্মম’ পরিস্থিতির সঙ্গে তুলনা টেনেছে সুপ্রিম কোর্ট। ‘বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বৈধ ভোটার কেন ভোট দিতে পারবেন না। আমরা কোনও কারণ দেখি না। আবার, অবৈধ ভোটারের নাম তালিকায় থাকার কোনও কারণ থাকতে পারে না’। এই নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কমিশনের ঠিক করা কাট অফ দিনের মধ্যে ট্রাইবুনালের বিচারে বৈধ হয়ে ফেরা ভোটারেরা সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠলো এবং ভোট দিতে পারলেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR West Bengal: ট্রাইবুনাল নিয়ে মুখ্যসচিবকে চিঠি লিখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক! পরিকাঠামো গড়ে তুলতে চেয়ে চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল