West Bengal Assembly Elections 2026: রাস্তা সংস্কার, নতুন কোচিং সেন্টার...ডোমকলে তৃণমূল প্রার্থী হুমায়ুনের কবীরের ভোট প্রচারে আর কী কী চমক?
- Reported by:Tanmoy Mondal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
West Bengal Assembly Elections 2026: মুর্শিদাবাদের ডোমকলে জোরদার প্রচার শুরু করেছেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। রাস্তা সংস্কার থেকে নতুন কোচিং সেন্টার, হুমায়ুনের ভোট প্রচারে আর কী কী প্রতিশ্রুতি থাকল?
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার ডোমকল। বামেদের দুর্গ থেকে শাসকদল তৃণমূলে ফিরে আসে এই আসন। এবার ডোমকলে প্রার্থী করা হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরকে। মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর হুডখোলা গাড়িতে চড়ে ভোট প্রচার শুরু করলেন। ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সৌরভ হোসেন।
প্রচারের সময় হুমায়ুন কবীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনই তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি। এই দুইকে ভিত্তি করেই দল ডোমকলে এগিয়ে চলেছে বলে দাবি তাঁর।
হুমায়ুন কবীর জানান, ডোমকল এলাকায় ইতিমধ্যেই উন্নয়নের কাজ হয়েছে এবং আগামিদিনে আরও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ডোমকল থেকে নোয়াখালি-বহরমপুর সংযোগকারী রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, প্রায় ৩৫ বছরেও তার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ক্ষমতায় এলে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
advertisement
advertisement
এছাড়াও, এলাকার যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে ডোমকলে একটি আধুনিক কোচিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। সেখানে UPSC, WBCS এবং ক্ল্যারিক্যাল পরীক্ষার প্রস্তুতির সুযোগ থাকবে বলে তিনি বলেন। প্রশাসনিক পরিষেবার উন্নতির কথাও তুলে ধরে তিনি জানান, বর্তমান বিডিও অফিস বাগডাঙ্গায় স্থানান্তরের চেষ্টা করা হবে, যাতে সাধারণ মানুষ আরও সুবিধা পান। পাশাপাশি, বর্তমান বিডিও অফিসের ভবনকে মিউনিসিপ্যালিটি বিল্ডিং হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। ভোটের আগে তৃণমূল প্রার্থীর এই প্রচার কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে।
Location :
Murshidabad,West Bengal
First Published :
Apr 02, 2026 2:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
West Bengal Assembly Elections 2026: রাস্তা সংস্কার, নতুন কোচিং সেন্টার...ডোমকলে তৃণমূল প্রার্থী হুমায়ুনের কবীরের ভোট প্রচারে আর কী কী চমক?









