TRENDING:

Mango: মরসুমের আগেই আমের দাপট! কালবৈশাখীর দাপটেও কমেনি বাহার, দাম শুনে চমকে যাবেন

Last Updated:
Mango Arrives in Market: মরসুমের আগেই বাজারে পাকা মাদ্রাজ আম, দাম কেজি ২০০ টাকা। দাম বেশি হলেও ক্রেতাদের কৌতূহল তুঙ্গে, দিনবাজারে উপচে পড়ছে ভিড়
advertisement
1/5
চৈত্র মাসেই বাঙালির পাতে আম! দাম শুনে চমকে যাবেন
অসময়েই গ্রীষ্মের রাজা এই ফলে ছেয়েছে বাজার!বিকোচ্ছে রমরমিয়ে। বছরের প্রথমে ভিন রাজ্যে আমের উপরে মজেছে বাঙালি।
advertisement
2/5
ফলের রাজা রসালো আম বাজারে এলে ভোজন রসিক বাঙালির রসনা আটকানো মুশকিল। উপরন্তু, আম গুলো ফটফটে হলুদ নিটোল। খেতেও বেশ ভালই বলে জানাচ্ছেন ক্রেতারা।
advertisement
3/5
দর্শনধারীতে মন আটকালেও , কিনতে গেলে খানিক ছ্যাকা লাগছে বটে! দুশো টাকা কিলো দরে বিকোচ্ছে এই মাদ্রাজের আম। একদিকে রাজ্যে আমের মুকুল আসলেও কালবৈশাখীর ঝড়ে ঝড়ে পড়েছে বেশিরভাগ আমের মুকুল, এখনও দেখা মেলেনি আমের। অন্যদিকে বাজারে চলে এসেছে বিশাল বিশাল আকৃতির পাকা আম।
advertisement
4/5
তবে সবাই যে কিনছেন তেমনটাও নয় এত সুন্দর আম অনেকের দেখতেও ভিড় জমাচ্ছেন না বাজারে। এদিন বাজারে যেতেই মাদ্রাজের আমকে ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। শহরের প্রাচীন দিনবাজার ফল মার্কেটে অকালেই পাকা আমের দেখা মিলছে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
advertisement
5/5
যেখানে এখনও বাজারে কাঁচা আমই বেশি থাকার কথা, সেখানে বড় আকারের পাকা আম দেখে অনেকেই অবাক। এই আম বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকা কেজি দরে। তাই অসময়ে এখন এই পাকা আমকে ঘিরেই যেন উৎসবে মজেছে ভোজন রসিক বাঙালি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Mango: মরসুমের আগেই আমের দাপট! কালবৈশাখীর দাপটেও কমেনি বাহার, দাম শুনে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল