প্রচারের সময় হুমায়ুন কবীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনই তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি। এই দুইকে ভিত্তি করেই দল ডোমকলে এগিয়ে চলেছে বলে দাবি তাঁর।
হুমায়ুন কবীর জানান, ডোমকল এলাকায় ইতিমধ্যেই উন্নয়নের কাজ হয়েছে এবং আগামিদিনে আরও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ডোমকল থেকে নোয়াখালি-বহরমপুর সংযোগকারী রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, প্রায় ৩৫ বছরেও তার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ক্ষমতায় এলে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
advertisement
এছাড়াও, এলাকার যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে ডোমকলে একটি আধুনিক কোচিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। সেখানে UPSC, WBCS এবং ক্ল্যারিক্যাল পরীক্ষার প্রস্তুতির সুযোগ থাকবে বলে তিনি বলেন। প্রশাসনিক পরিষেবার উন্নতির কথাও তুলে ধরে তিনি জানান, বর্তমান বিডিও অফিস বাগডাঙ্গায় স্থানান্তরের চেষ্টা করা হবে, যাতে সাধারণ মানুষ আরও সুবিধা পান। পাশাপাশি, বর্তমান বিডিও অফিসের ভবনকে মিউনিসিপ্যালিটি বিল্ডিং হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। ভোটের আগে তৃণমূল প্রার্থীর এই প্রচার কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে।





