TRENDING:

Abhishek Banerjee: বাঘমুন্ডির জনসভা থেকে ছৌ শিল্পীদের জন্য বড় পদক্ষেপ, অভিষেকের ঘোষণায় খুশি হাজার হাজার শিল্পী

Last Updated:

Abhishek Banerjee: চড়িদা গ্রামে আধুনিক মার্কেট কমপ্লেক্স, পুরুলিয়ার পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যেতে ছৌ মুখোশ শিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘমুন্ডি, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের ঐতিহ্য ছৌ। এই ছৌ নৃত্য ও ছৌ মুখোশকে কেন্দ্র করে জেলার নাম দেশে-বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। ‌ছৌ-শিল্পীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি বিধানসভার ঝালদার ইচাগ কেন্দুয়াডি ১০৮ কুঞ্জের ময়দানে আয়োজিত এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, রাজ্যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হলে বাঘমুন্ডির বিখ্যাত চড়িদা গ্রামের ছৌ মুখোশ শিল্পীদের জন্য একটি আধুনিক মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে।
advertisement

এই কমপ্লেক্সে অনায়াসেই মুখোশ শিল্পীরা নিজেদের মুখোশ বিক্রি করতে পারবেন। এইদিন বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে জনসভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই প্রখর রোদ থাকলেও দুপুর গড়াতেই শুরু হয় ঝড়-বৃষ্টি। আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও সভাস্থলে জনজোয়ার দেখা যায়।

আরও পড়ুনঃ এপ্রিলে শুধু ছুটি আর ছুটি…! লং উইকেন্ড কোন সপ্তাহে? রইল স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধের সম্পূর্ণ তালিকা

advertisement

এ বিষয়ে বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো বলেন, বিশ্ব বিখ্যাত পুরুলিয়ার চড়িদা গ্রাম। প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা বাড়ছে পুরুলিয়াতে। পর্যটকরা একবার হলেও চড়িদা গ্রামে বেড়াতে যান। সেখান থেকে তারা পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ কিনে থাকেন। তবে মুখোশ শিল্পীদের এই মুখোশের বিক্রি যাতে আরও বেশি করে হয় তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন আগামী দিনে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা তারা করবেন।

advertisement

View More

আরও পড়ুনঃ দশম শ্রেণি পাস করেই ড্রোন পাইলট হওয়া সম্ভব, মাত্র ৫ দিনের প্রশিক্ষণে মাসে লাখ টাকা পর্যন্ত আয়

সেরা ভিডিও

আরও দেখুন
রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
আরও দেখুন

এ বিষয়ে চড়িদা গ্রামের মুখোশ শিল্পী ললিত সূত্রধর বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা মুখোশ শিল্পীদের জন্য নিয়েছেন তা বাস্তবায়িত হলে তাদের অনেকটাই উপকার হবে। বিশেষ করে যাদের রাস্তার ধারে দোকান নেই তারা অনেকটাই লাভবান হবেন। পুরুলিয়ার পর্যটনের সঙ্গে অনেকখানি জড়িয়ে মুখোশ শিল্প। অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রাম মুখোশ গ্রাম নামে পরিচিত। এই মুখোশ শিল্পীদের শিল্পের সমৃদ্ধি ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতে খুশি মুখোশ শিল্পীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Abhishek Banerjee: বাঘমুন্ডির জনসভা থেকে ছৌ শিল্পীদের জন্য বড় পদক্ষেপ, অভিষেকের ঘোষণায় খুশি হাজার হাজার শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল