TRENDING:

East Medinipur News: হাতে স্টিয়ারিং, অ্যাম্বুলেন্স চালাতে চালাতেই রোগীকে গান শোনান পটাশপুরের রবীন্দ্রনাথ 

Last Updated:

East Medinipur News: প্রিয় শিল্পী কিশোর কুমার-এর গানেই মাতিয়ে তোলেন রোগীকে, ব্যতিক্রমী উদ্যোগে নজর কাড়ছেন পটাশপুরের এই অ্যাম্বুলেন্স চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: তিনি গায়ক অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্স চালাতে চালাতেই রোগীকে গান শোনান তিনি। হাসপাতাল থেকে ফেরার সময় গান শুনতে শুনতেই বাড়ি ফেরেন রোগী ও তার পরিবার। রোগীর পরিবারের মুখে তখন হাসি ফুটে ওঠে। ভুলে যান নানান দুঃখ-কষ্ট আর মানসিক চাপ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট গ্রামের রবীন্দ্রনাথ শীট। ছোটবেলা থেকেই তাঁর গানের প্রতি আলাদা টান ছিল। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই নিয়ম করে গান শেখা শুরু করেন। গ্রামের অনুষ্ঠান থেকে শুরু হয় তাঁর মঞ্চে গান গাওয়ার যাত্রা। ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠেন এলাকার সাংস্কৃতিক মহলে। গান তাঁর কাছে শুধু বিনোদন নয়, মানুষের মন ভাল করার এক বিশেষ মাধ্যম।
advertisement

কিশোর কুমারের গান গাইতে সবচেয়ে ভালবাসেন তিনি। সেই গানেই যেন প্রাণ খুঁজে পান রবীন্দ্রনাথ বাবু। সুযোগ পেলেই গেয়ে ওঠেন জনপ্রিয় সব পুরোনো বাংলা ও হিন্দি গান। তাঁর কণ্ঠে কিশোর কুমারের গান শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রায় তিন দশক ধরে বাংলার নানা প্রান্তে ছোট বড় অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। তবে গান তাঁর পেশা নয়। গান তাঁর নেশা আর ভালবাসা। জীবিকার জন্য বেছে নিয়েছেন অন্য পথ। বর্তমানে তিনি এগরা শহরের একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত। প্রতিদিনই রোগী নিয়ে ছুটে বেড়াতে হয় তাঁকে।

advertisement

আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

দায়িত্বের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর এবং সময়নিষ্ঠ। জরুরি অবস্থায় দ্রুতগতিতে রোগীকে হাসপাতালে পৌঁছে দেন। অনেক সময় রাত জেগেও কাজ করতে হয় তাঁকে। তবে কাজের মধ্যেও মানবিকতা হারাননি তিনি। হাসপাতাল থেকে রোগী বাড়ি ফেরার সময় শুরু হয় তাঁর অন্য পরিচয়। তখন তিনি হয়ে ওঠেন গায়ক। অ্যাম্বুলেন্সের ভেতরেই গেয়ে ওঠেন প্রিয় গান। ক্লান্ত রোগী এবং উদ্বিগ্ন পরিবারের মানুষজন সেই গান শুনে স্বস্তি পান। দীর্ঘ চিকিৎসার চাপ, দুশ্চিন্তা আর ভয় কিছুটা হলেও দূরে সরে যায়।

advertisement

View More

আরও পড়ুন-১৯ বছর পর এই চন্দ্রগ্রহণ খুবই ভয়ঙ্কর…! কপাল পুড়বে এই রাশিগুলির, কাদের ভাগ্য খুলবে? জানুন আপনার কপালে কী

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে পর্যটক উধাও! গ্যাসের দাম, মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা চালকরা! নির্বাচনের আগে মন্দার কালো ছায়া
আরও দেখুন

কেউ কেউ আবার ভিডিও করে সেই মুহূর্ত ধরে রাখেন স্মৃতি হিসেবে। এলাকায় এখন তিনি ‘গায়ক অ্যাম্বুলেন্স চালক’ নামেই বেশি পরিচিত। তাঁর অ্যাম্বুলেন্সে শুধু চিকিৎসার যাত্রা নয়, থাকে মানবিক স্পর্শ। নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি মানুষের মুখে হাসি ফোটান তিনি। সমাজের কাছে তিনি এক অন্যরকম উদাহরণ। কাজ আর ভালবাসাকে একসঙ্গে বাঁচিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ শীট। সত্যিই তার এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানাতে হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: হাতে স্টিয়ারিং, অ্যাম্বুলেন্স চালাতে চালাতেই রোগীকে গান শোনান পটাশপুরের রবীন্দ্রনাথ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল