TRENDING:

Darjeeling Tourism: পুরনো টোপাখানি টানেলের ভোলবদল করতে বিরাট পরিকল্পনা, রাজ্যের পর্যটনে আসবে নতুন মোড়! প্রতিদিন দেখতে ছুটবেন লক্ষ লক্ষ মানুষ

Last Updated:
Darjeeling Tourism News: পাহাড়ের বুকের পুরনো একটি সুড়ঙ্গ এবার পেতে পারে নতুন পরিচয়। সিকিমের ওল্ড টোপাখানি টানেলকে ঘিরে শুরু হয়েছে বড় পরিকল্পনা। এখানেই গড়ে উঠতে পারে রাজ্যের প্রথম ‘হেরিটেজ ফিশ মিউজিয়াম’। পর্যটকদের কাছে এটি একটি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।
advertisement
1/5
পুরনো টোপাখানি টানেলের ভোলবদল করতে বিরাট পরিকল্পনা, পর্যটনে আসছে নতুন মোড়
পাহাড়ের বুকের পুরনো একটি সুড়ঙ্গ এবার পেতে পারে নতুন পরিচয়। সিকিমের ওল্ড টোপাখানি টানেলকে ঘিরে শুরু হয়েছে বড় পরিকল্পনা। এখানেই গড়ে উঠতে পারে রাজ্যের প্রথম ‘হেরিটেজ ফিশ মিউজিয়াম’। এই সম্ভাবনা খতিয়ে দেখতে মঙ্গলবার এক যৌথ পরিদর্শন চালালেন একাধিক দফতরের প্রতিনিধিরা। (ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
মৎস্য দফতরের উদ্যোগে এই পরিদর্শনে অংশ নেন বন, পর্যটন, খনি ও ভূতত্ত্ব, সড়ক ও সেতু এবং ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সিকিম অ্যাংলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও। সব মিলিয়ে প্রকল্পটির সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
advertisement
3/5
পরিদর্শনের সময় টানেলের গঠনগত অবস্থা খতিয়ে দেখা হয়। একইসঙ্গে এই জায়গাটি মিউজিয়াম তৈরির জন্য পরিবেশগতভাবে কতটা উপযুক্ত, তাও পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। পর্যটকদের জন্য সহজ যাতায়াত, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও জমির মালিকানা, আইনি বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।
advertisement
4/5
প্রস্তাবিত এই হেরিটেজ ফিশ মিউজিয়ামে সিকিমের জলজ জীববৈচিত্র্য, স্থানীয় মাছের প্রজাতি এবং রাজ্যের দীর্ঘদিনের অ্যাংলিং সংস্কৃতি তুলে ধরা হবে। পর্যটকদের কাছে এটি একটি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
advertisement
5/5
প্রাথমিক পর্যবেক্ষণে প্রকল্পটির সম্ভাবনা ইতিবাচক বলেই জানা গিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ভবিষ্যতে এই টানেলই হয়ে উঠতে পারে সিকিমের এক অনন্য পর্যটনকেন্দ্র। যেখানে একসঙ্গে মিলবে সংরক্ষণ, শিক্ষা এবং ভ্রমণের অভিজ্ঞতা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Darjeeling Tourism: পুরনো টোপাখানি টানেলের ভোলবদল করতে বিরাট পরিকল্পনা, রাজ্যের পর্যটনে আসবে নতুন মোড়! প্রতিদিন দেখতে ছুটবেন লক্ষ লক্ষ মানুষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল