TRENDING:

North Bengal: পাহাড়ে পর্যটক উধাও! গ্যাসের দাম, মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা চালকরা! নির্বাচনের আগে মন্দার কালো ছায়া

Last Updated:

North Bengal: প্রকাশিত হয়েছে নির্বাচনী নির্ঘণ্ট, তার আগে হুড়মুড়িয়ে বেড়েছে জ্বালানির দাম, ধস নেমেছে পর্যটন শিল্পে। পাহাড়ে পর্যটক কমেছে, যার জেরে লোকসানের ভয়ে কাবু দার্জিলিং কালিম্পংয়ের গাড়ির চালকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ে এখন যেন এক অদ্ভুত নীরবতা। যে সব রাস্তা একসময় পর্যটকদের গাড়ির ভিড়ে সরগরম থাকত, সেখানে এখন দেখা মিলছে ফাঁকা স্ট্যান্ড আর অপেক্ষায় থাকা গাড়ির সারি। পর্যটকের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় গাড়ি চালকরা। পর্যটন নির্ভর এই অঞ্চলে আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিন গুজরানই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement

একদিকে গ্যাস ও জ্বালানির লাগাতার দাম বৃদ্ধি, অন্যদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আগে যেখানে প্রতিদিন কয়েকটি ট্রিপ করে কিছুটা আয় হত, এখন সেখানে দিন কাটছে প্রায় খালি হাতে। সংসারের খরচ চালানো, গাড়ির কিস্তি দেওয়া, সবকিছুই এখন চাপের কারণ হয়ে উঠেছে চালকদের কাছে। স্থানীয় চালক চন্দন রায় জানিয়েছেন, “আগে এই সময়টায় কাজের এত চাপ থাকত যে বিশ্রাম নেওয়ার সময় পেতাম না। কিন্তু এখন সারাদিন দাঁড়িয়ে থেকেও যাত্রী মেলে না। জ্বালানির দাম বাড়ছে, কিন্তু আয় প্রায় শূন্য, এই অবস্থায় পরিবার চালানো খুব কঠিন হয়ে পড়েছে।”

advertisement

আরও পড়ুনঃ বহরমপুরে বিরাট চমক! তিন দশক পর বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন অধীর

অন্যদিকে, মোঃ হাকিমের কথায় উঠে এসেছে আরও গভীর উদ্বেগ। তিনি বলেন, “পর্যটক না আসায় আমাদের পুরো কাজই বন্ধ। তার ওপর বাজারে সবকিছুর দাম বেড়েই চলেছে। সামনে নির্বাচন থাকায় অনেকেই ভ্রমণে আসতে চাইছেন না। এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে আমাদের মতো ছোট চালকদের বাঁচা দায় হয়ে যাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে পর্যটক উধাও! গ্যাসের দাম, মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা চালকরা! নির্বাচনের আগে মন্দার কালো ছায়া
আরও দেখুন

সব মিলিয়ে পাহাড়ের এই পর্যটন নির্ভর অর্থনীতি এখন চরম অনিশ্চয়তার মুখে। স্থানীয়দের আশঙ্কা, নির্বাচনের আবহ যত এগোবে, ততই পর্যটক কমবে এবং বাজারে মন্দা আরও বাড়বে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে, এই সংকট আরও গভীর আকার নিতে পারে বলেই মনে করছেন অনেকেই।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North Bengal: পাহাড়ে পর্যটক উধাও! গ্যাসের দাম, মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা চালকরা! নির্বাচনের আগে মন্দার কালো ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল