advertisement

বহরমপুর থেকে প্রার্থী অধীর, ঘোষণা শুধু সময়ের অপেক্ষা ! কংগ্রেসের প্রার্থী তালিকায় কী কী চমক থাকতে পারে?

Last Updated:

Congress candidate list West Bengal Election 2026 | ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। আপাতত খবর, প্রথম দফায় বাংলায় দলের জন্য ১০০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। তারপর আরও দুটি ধাপে প্রকাশিত হতে পারে বাকি প্রার্থীদের তালিকা।

কংগ্রেসের প্রার্থী তালিকায় কী কী চমক থাকতে পারে?
কংগ্রেসের প্রার্থী তালিকায় কী কী চমক থাকতে পারে?
কলকাতা: বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রের (পাহাড়ের তিনটি আসন বাদে) প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নতুন কোনও তারকার নাম নেই। তৃণমূলের পাশাপাশি বিজেপি এবং বামফ্রন্টের পক্ষ থেকেও অর্ধেকের বেশি আসনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ৷ এবার পালা কংগ্রেসের ৷ ২৬-এর বিধানসভা নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষা’ বলেই মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ যে কারণে প্রার্থী তালিকায় নানান চমক রাখতে উদ্যোগী শুভঙ্কর সরকাররা ৷ একদিকে, হেভিওয়েট প্রার্থীর তালিকা দীর্ঘ করতে চাইছে প্রদেশ কংগ্রেস, অন্যদিকে জয় না-এলেও সম্মানজনক ভোট পাওয়ার লক্ষ্য রাখছে কংগ্রেস ৷ ঠিক এ কারণেই প্রস্তাবিত প্রার্থিতালিকা শেষ মুহূর্তে কাটছাঁট করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের গড়েই পর্যুদস্ত হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। নিজের দুর্গ মুর্শিদাবাদ হাতছাড়া হয়েছিল তাঁর। ছাব্বিশে বাংলায় জমি দখল করতে সেই অধীরই ভরসা হাতশিবিরের। সূত্রের খবর, সেই বহরমপুর আসনেই তাঁকে প্রার্থী করবে দল। যদিও এবিষয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
বিধানভবন সূত্রের দাবি, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মালদহ জেলা থেকে শুভঙ্কর সরকার, মৌসম নুর, পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, চাকুলিয়া বা গোয়ালপোখর থেকে আলি ইমরান রামজ (ভিক্টর)-এর প্রার্থী হওয়ার সম্ভবনা প্রবল ৷
advertisement
advertisement
২০২৪ সালে লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন। তবে জল্পনা ছিল তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। সেই জল্পনা অবসান ঘটিয়ে তিনি এবার বিধানসভা নির্বাচনে লড়াই করবেন বলেই সূত্রের খবর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হারেন দীর্ঘদিনের সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একলা লড়াইয়ের পথে কংগ্রেস ৷ গত ৯ মার্চ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে ২৯৪টি বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রস্তুত করা হয় ৷ সেই বৈঠকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী দলীয় কর্মী সমর্থকদের কাছে পুরো দমে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বহরমপুর থেকে প্রার্থী অধীর, ঘোষণা শুধু সময়ের অপেক্ষা ! কংগ্রেসের প্রার্থী তালিকায় কী কী চমক থাকতে পারে?
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement