TRENDING:

Anandapur Fire Incident: সব আশা শেষ! পূর্ব মেদিনীপুরে ১৬ পরিবারে এখন হাহাকার, এসে গেল DNA পরীক্ষার রিপোর্ট

Last Updated:

২৫ জানুয়ারি গভীর রাতে আনন্দপুরে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ২১ জন নিখোঁজ ছিল। সেই নিখোঁজ নিখোঁজ ব্যক্তিদের রিপোর্ট এল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: আনন্দপুরের অগ্নিকাণ্ডে প্রায় একমাস পরে অবশেষে জানা গেল মৃতদের ডিএনএ রিপোর্ট৷ স্বজন হারানোর যন্ত্রণা এতদিন ছিলই, তবুও যেন কোথাও মনে হচ্ছিল, এই বুঝি মানুষটা সশরীরে ফিরে আসে৷ কিন্তু, নাহ, তা হল না৷ আনন্দপুর কাণ্ডের নিখোঁজদের পরিবার থেকে নেওয়া ডিএনএ-র নমুনার সঙ্গে মিলে গেল গোডাউনে মৃত ১৬ ব্যক্তির নমুনা৷ আবার হাহাকারের আর্তনাদ ছড়াল স্বজন হারানো পরিবারগুলিতে৷
আনন্দপুরের অগ্নিকাণ্ড৷
আনন্দপুরের অগ্নিকাণ্ড৷
advertisement

মিলল ডিএনএ টেস্ট রিপোর্ট, নিভে গেল আশার আলো। স্বজন হারানোর ব্যথার মধ্যে কোথাও একটা আশা ছিল হয়ত, প্রিয় মানুষটা ফিরে আসবে। কিন্তু সেই আশার আলোটাই নিভে গেল। প্রশাসনের পক্ষ থেকে ফোন আসার পরেই থমথমে পরিবেশ আনন্দপুর অগ্নিকাণ্ডে নিখোঁজের পরিবারে। গত ২৫ জানুয়ারি গভীর রাতে আনন্দপুরে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ২১ জন নিখোঁজ ছিল। সেই নিখোঁজ ব্যক্তিদের রিপোর্ট এল।

advertisement

আরও পড়ুন: হাইকোর্টের নজরদারিতে হবে SIR! রাজ্যের ‘এক্সট্রা অর্ডিনারি’ পরিস্থিতিতে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় ২১টি পরিবার হারিয়েছে স্বজনকে। স্বজনহারানো ব্যথা প্রায় একমাস হতে চললেও মুছে যায়নি। প্রায় এক মাস ধরে ওই পরিবারের মানুষজন আশায় ছিল হয়ত পরিবারের প্রিয় মানুষটি বেঁচে রয়েছে। সরকারের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হয়।

advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় ওই ২১ টি পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। অবশেষে, সেই নমুনার সঙ্গে ১৬ জনের ডিএনএ টেস্টের রিপোর্ট মিলেছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল জানিয়েছেন, “আনন্দপুর অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলায় মোটের নিখোঁজের সংখ্যা ২১ জন। ওই পরিবারগুলি থেকে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ ইস্যুতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! অধীর চৌধুরী বললেন..

২০ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত ১৬ জনের ডিএনএ টেস্টের রিপোর্ট মিলেছে। ওই পরিবারদের প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার তাঁদের হাতে, দেহাবশেষ তুলে দেওয়া হবে। বাকি নিখোঁজদের ডিএনএ টেস্ট রিপোর্ট আশা করি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। দেহাবশেষ তুলে দেওয়ার পর বাকি যে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে সেই প্রক্রিয়া শুরু হবে”

advertisement

অগ্নিকাণ্ডের পর থেকেই পরিবারের মনে আশা ছিল হয়ত বাড়ি ফিরবে প্রিয় মানুষটি! অবশেষে ফোন এসেছে মানুষটি আর বেঁচে নেই। পোড়া শরীরের নিথর দেহ ফিরবে বাড়িতে। আর তা জানতে পেরেই আরও একবার কান্নার রোল উঠল আনন্দপুর অগ্নিকাণ্ডের নিখোঁজ পরিবারে।

সেরা ভিডিও

আরও দেখুন
অল্পের জন্য প্রাণে রক্ষা...! লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির তাণ্ডব
আরও দেখুন

আনন্দপুর অগ্নিকাণ্ডে তমলুকের নিখোঁজ ক্ষুদিরাম দিন্দার পরিবারের লোক জানায়, প্রশাসনের কাছ থেকে খবর পেয়েছি, ডিএনএ টেস্টের রিপোর্ট মিলেছে। এতদিন ধরে আশা ছিল হয়ত সশরীরে ফিরবে মানুষটি। কিন্তু সেই আশাটা শেষ হল। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে যাওয়া প্রতিটি পরিবারে ফোন করে জানিয়েছে। ওই ঘটনায় প্রথম দিন থেকেই পাশে রয়েছে জেলা প্রশাসন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Anandapur Fire Incident: সব আশা শেষ! পূর্ব মেদিনীপুরে ১৬ পরিবারে এখন হাহাকার, এসে গেল DNA পরীক্ষার রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল