
Weather Update: রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ দিনই শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। মূলতঃ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ২৩ ও ২৪ তারিখে শহরেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।