TRENDING:

Dipsita Dhar on CPIM: এখনও সিপিএমের সদস্যপদ নবীকরণ করেননি, প্রতীক উরের পথে তিনিও? মুখ খুললেন দীপ্সিতা

Last Updated:

প্রতীক উর রহমান সিপিএম ছাড়ার কথা জানানোর পর সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরদের মতো দলের তরুণ মুখদের নিয়েও জল্পনা ছড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীক উর রহমানের সঙ্গে সিপিএমের বিচ্ছেদে কার্যত সিলমোহর পড়ে গিয়েছে৷ সিপিএমের রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে দল ছেড়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং দলের অন্যতম তরুণ মুখ প্রতীক উর৷
দীপ্সিতাকে নিয়েও জল্পনা৷
দীপ্সিতাকে নিয়েও জল্পনা৷
advertisement

প্রতীক উরের ইস্তফার খবর সামনে আসার পর থেকেই সিপিএমের আরও বেশ কয়েকজন তরুণ মুখকে নিয়েও জল্পনা ছড়িয়েছে৷ তাঁদের মধ্যে অন্যতম দীপ্সিতা ধর৷ সিপিএমের তরুণ এই নেত্রী এ বছর এখনও দলের সদস্যপদ নবীকরণ না করায় তিনিও প্রতীক উরের পথে হাঁটবেন কি না, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে৷

এই আবহে মুখ খুললেন দীপ্সিতা৷ কেন সদস্যপদ এখনও নবীকরণ করাননি, ‘তাঁরও ব্যাখ্যা দিয়েছেন সিপিএম নেত্রী৷ দীপ্সিতা বলেন, আমাদের দলে ৩১ মার্চ পর্যন্ত সদস্যপদ নবীকরণ করা যায়৷ আমার সদস্যপদ যেহেতু দিল্লি থেকে নেওয়া তাই দিল্লিতে গিয়েই সদস্যপদ নবীকরণ করতে হবে৷ দিল্লিতে না গেলে সদস্যপদ নবীকরণ করব কী করে? এখনও তো দেড় মাস সময় রয়েছে৷ তাহলে আমার সদস্যপদ নবীকরণ না করা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে পড়ার কী হল?’

advertisement

তাঁর সদস্যপদ নবীকরণ না করানোর খবর কীভাবে দলের বাইরে এল, তা নিয়ে অবশ্য একই সঙ্গে হতাশা এবং বিস্ময় প্রকাশ করেছেন ছাত্র রাজনীতি করে উঠে আসা তরুণ এই নেত্রী৷ দীপ্সিতা বলেন, ‘নির্বাচনের ঠিক আগে এরকম একটা খবর ছড়িয়ে দেওয়া, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা বলেই মনে হচ্ছে৷ এটা এক ধরনের ষড়যন্ত্র৷ কে এই খবর ছড়াল তো আমি জানি না, কিন্তু আমার সদস্যপদ নবীকরণ না হওয়া নিয়ে কথা শুরু হওয়ায় অস্বস্তি তো হচ্ছেই৷’ প্রসঙ্গত দলের ভিতরের গোপন খবর কে ফাঁস করছে, তা নিয়ে সরব হয়েছিলেন প্রতীক উরও৷ দলত্যাগী এই নেতার অভিযোগ ছিল, রাজ্য সম্পাদকের উদ্দ্যেশে পাঠানো তাঁর ইস্তফাপত্রও দলের ভিতরেরই কেউ বা কারা জনসমক্ষে নিয়ে এসেছেন৷

advertisement

তবে প্রতীক উর রহমানের দলত্যাগ এবং অন্য দলে যোগ দেওয়ার বিষয়টি সচেতন ভাবেই এড়িয়ে গিয়েছেন দীপ্সিতা৷ তিনি বলেন, ‘যতদিন দল ওনাকে সাসপেন্ড করেনি অথবা বহিষ্কার করেনি, ততদিন পর্যন্ত প্রতীক উর রহমান আমার সহকর্মী, কমরেড৷’

সেরা ভিডিও

আরও দেখুন
ফের অগ্নিকাণ্ড পুরুলিয়ায়, রঘুনাথপুরে দাউদাউ আগুন, পুড়ে ছাই পরপর ৮ দোকান
আরও দেখুন

তবে প্রতীক উর আবহে যতই জল্পনা ছড়াক, দীপ্সিতার দাবি তিনি সিপিএমেই থাকছেন৷ ২০২১ সালে বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়া দীপ্সিতা বলেন, ‘আমি সিপিএমেই আছি৷ যতদিন আমার আদর্শের প্রতি আমি আস্থাশীল, আমি সিপিএমেই আছি৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dipsita Dhar on CPIM: এখনও সিপিএমের সদস্যপদ নবীকরণ করেননি, প্রতীক উরের পথে তিনিও? মুখ খুললেন দীপ্সিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল