TRENDING:

Donald Trumps tariff rules: ভারত সহ বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্পের শুল্ক অবৈধ! নির্দেশ দিল আমেরিকার সুপ্রিম কোর্ট

Last Updated:
Donald Trumps tariff rules: বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। একতরফা ভাবে বিভিন্ন দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করল আমেরিকার সুপ্রিম কোর্ট।
advertisement
1/5
ভারত সহ বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্পের শুল্ক অবৈধ! নির্দেশ দিল আমেরিকার সুপ্রিম কোর্ট
বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। একতরফা ভাবে বিভিন্ন দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করল আমেরিকার সুপ্রিম কোর্ট।
advertisement
2/5
US Supreme Court শুক্রবার জানিয়েছে, President Donald Trump বিভিন্ন দেশের উপর একতরফা ভাবে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তের জেরে ফেডারেল আইন ভঙ্গ করেছেন। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এক তরফা ভাবে ট্রাম্পের চাপানো এই সিদ্ধান্ত বেআইনি বলেও জানিয়েছে আমেরিকার সর্বোচ্চ আদালত।
advertisement
3/5
দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই বিভিন্ন দেশকে শিক্ষা দিতে শুল্ক চাপানোর নীতি নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে আমেরিকার উপর যেই দেশ যত শতাংশ শুল্ক চাপায় একই পরিমাণ শুল্ক চাপানোরও সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। ভারতের উপরও এই নিয়ম প্রয়োগ করেন, যার জেরে আংশিক ধাক্কা খেয়েছিল ভারতের রফতানি বাণিজ্য। এবার সেই সিদ্ধান্তকেই বেআইনি ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট।
advertisement
4/5
আমেরিকার প্রধান বিচারপতি জন রবার্টস এই বিষয়ে একমত হয়েছেন যে, ট্রাম্পের ট্যারিফ নীতি আইনের সীমা ছাড়িয়ে গেছে। তিনি জানান, জরুরি পরিস্থিতি ব্যবহার করে ট্রাম্প শুল্ক চাপিয়েছেন, তা ট্রাম্পকে যথেচ্ছ ভাবে শুল্ক চাপানোর অনুমতি দেয় না"।
advertisement
5/5
২০২৫ সালের দায়ের করা মামলায় আমেরিকার সর্বোচ্চ আদালতে জানতে চাওয়া হয়েছিল, International Emergency Economic Powers Act (IEEPA) ট্রাম্প প্রশাসনকে executive order-এ শুল্ক চাপানোর অনুমতি দেয় কি না। এর বিরুদ্ধে রায় দিল আদালত, ট্রাম্প এবার তার শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়ে কী করেন সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trumps tariff rules: ভারত সহ বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্পের শুল্ক অবৈধ! নির্দেশ দিল আমেরিকার সুপ্রিম কোর্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল