TRENDING:

আমডাঙায় সিএসপি কর্মী খুন হাওয়ায় মুম্বই থেকে গ্রেফতার অভিযুক্ত! তদন্তে বিরাট মোড়

Last Updated:

আমডাঙায় সিএসপি কর্মী খুন হাওয়ায় মুম্বই থেকে গ্রেফতার করা হল অভিযুক্তকে। গত ৩০ জানুয়ারি আমডাঙ্গার রামপুর বাজারে ব্যাঙ্ক শাখার পাশে সিঁড়ির ঘরের ভিতর থেকে জাহিরুল ইসলাম সর্দারের রক্তাক্ত গলাকাটা অবস্থায় মৃতদেহ দেহ উদ্ধার করে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমডাঙ্গা, জিয়াউল আলম: আমডাঙায় সিএসপি কর্মী খুন হাওয়ায় মুম্বই থেকে গ্রেফতার করা হল অভিযুক্তকে। গত ৩০ জানুয়ারি আমডাঙ্গার রামপুর বাজারে ব্যাঙ্ক শাখার পাশে সিঁড়ির ঘরের ভিতর থেকে জাহিরুল ইসলাম সর্দারের রক্তাক্ত গলাকাটা অবস্থায় মৃতদেহ দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার খবর পাওয়ার পরেই অভিযোগ নিয়ে তৎপর হয় পুলিশ। অবশেষে এই ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্তকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: ৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন CPM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সিএসপি কর্মী জাহিরুল ইসলামের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়ায়, চাপ দেওয়া হয় অভিযুক্তের উপর। এই চাপ জেরেই উপায় না দেখে সিএসপি কর্মীকে খুনের পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: শীতের বিদায়বেলায় রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! কবে বৃষ্টিপাত জানাল আবহাওয়া দফতর

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

মৃতের পরিবার ও প্রতিবেশীদের একটাই দাবি এমন নিশ্বংস ঘটনা যে বা যারাই ঘটিয়েছে তাদের উপযুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। অবশেষে ঘটনার ১৮ দিন পর কিনারা করল আমডাঙা থানার পুলিশ। সিএসপি কর্মী জাহিরুল সরদার চড়া সুদে টাকা দিয়েছিল সেই টাকা শোধ করার জন্য বিভিন্ন রকম ভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল বাড়ি জমি লেখা লিখে নেবে বলেও চাপ দিচ্ছিলেম আর তা থেকে বাঁচতেই সিএসপি কর্মীকে জাহিরুল সরদার কে খুন করে ভিন রাজ্যে পালিয়ে যায় অবশেষে পুলিশের জালে দুই অভিযুক্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
আমডাঙায় সিএসপি কর্মী খুন হাওয়ায় মুম্বই থেকে গ্রেফতার অভিযুক্ত! তদন্তে বিরাট মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল