TRENDING:

Matia Kali: বটগাছের নীচে 'নিরাকার' দেবীর আরাধনা! গঙ্গারামপুরের জাগ্রত মাটিয়া কালীর দর্শনে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা, রইল মন্দিরে যাওয়ার রুটম্যাপ

Last Updated:

South Dinajpur Matia Kali: নেই কোনও পাকা মন্দির। নেই দেবীমূর্তি। ৬০০ বছরের বেশি সময় ধরে বটগাছের নীচেই মাটির বেদীতে পূজিত হন দেবী। গঙ্গারামপুরের জাগ্রত মাটিয়া কালীর দর্শনে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার এক অতি প্রাচীন জাগ্রত পীঠস্থান হল মাটিয়া কালী মন্দির। কুশমন্ডি ব্লকের আমিনপুরের মাটিয়া কালী ৬০০ বছরের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। এখানে নেই কোনও পাকা মন্দির। নেই দেবীমূর্তি। খোলা আকাশের নীচে দেবী মাটির থান বা বেদীতে পূজিতা হন। ৬০০ বছরের প্রাচীন রীতি মেনে আজও মাটিয়া কালী মন্দিরে দেবীর আরাধনা হয়। স্থানীয় বাসিন্দারা যে কোনও শুভ কাজ শুরু করার আগে মায়ের পুজো দেন।
গঙ্গারামপুর মাটিয়া কালী
গঙ্গারামপুর মাটিয়া কালী
advertisement

অবিভক্ত বাংলায় জমিদার যোগেন্দ্রনারায়ণ চৌধুরী ৬০০ বছর আগে মাটিয়া কালীর আরাধনা শুরু করেছিলেন। সেই থেকে চলে আসছে পুজো। জমিদার কিংবা জমিদারিত্ব সবই বর্তমানে ঘুচেছে কিন্তু জমিদার বংশধরেরা বংশপরম্পরায় মন্দির সেবায়েত হিসেবে কাজ করে চলেছেন। বটগাছের নীচে বিশাল উঁচু মাটির বেদীতে মাটিয়া কালী এখানে পূজিতা হন রটন্তী কালী রূপে।

আরও পড়ুনঃ পরকীয়ার মোহে লোক ভাড়া করে স্বামীকে খু*ন! তিন বছর আগের নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রী-সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা

advertisement

প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় গভীর রাতে এখানে তন্ত্রমতে পুজো হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা এই সময় ছুটে আসেন মাটিয়া কালীর মন্দিরে। দেবীকে উৎসর্গ করে হয় প্রচুর পাঁঠা বলি। অমাবস্যার রাতে পুজোকে ঘিরে গমগম করে গোটা এলাকা। মাটিয়া কালীর থানের পাশেই রয়েছে একটি প্রাচীন পঞ্চমুখী শিব মন্দির। প্রতিদিন সকাল ও সন্ধ্যে এখানে আরতি হয়।

advertisement

কীভাবে যাবেন গঙ্গারামপুরের মাটিয়া কালী মন্দিরে? জানুন…

আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে, শিয়ালদহ স্টেশন থেকে গৌড় এক্সপ্রেস বা তেভাগা এক্সপ্রেসে সরাসরি গঙ্গারামপুর স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় ১৫-২০ কিমি। পেয়ে যাবেন অটো বা টোটো।

আরও পড়ুনঃ শখ থেকে স্বপ্নপূরণ! আদ্রার যুবকের ছাদবাগানে দেশি-বিদেশি গাছের সম্ভার, ইনডোর প্ল্যান্টের পাতায় পাতায় সাফল্যের গল্প

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কোথায় রয়েছে জলনিকাশি ব্যবস্থা? খোঁজ দিলেই মিলবে পুরষ্কার
আরও দেখুন

সড়কপথে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে অটো, টোটো বা প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি কুশমন্ডি ব্লকের আমিনপুর গ্রামে অবস্থিত মাটিয়া কালী মন্দিরে যাওয়া যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Matia Kali: বটগাছের নীচে 'নিরাকার' দেবীর আরাধনা! গঙ্গারামপুরের জাগ্রত মাটিয়া কালীর দর্শনে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা, রইল মন্দিরে যাওয়ার রুটম্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল