TRENDING:

West Medinipur News: মেদিনীপুরের রাস্তায় ফিল্মি কায়দায় যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, চিৎকার শুনেই ধাওয়া আমজনতার! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

West Medinipur News: শহরের রাস্তা থেকে অপহরণের চেষ্টা। গাড়িতে করে পাঁচজন যুবক অন্য এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আক্রান্তের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। সকলের তৎপরতায় ধরা পড়েছে অভিযুক্ত যুবকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: মেদিনীপুর শহরের রাস্তা থেকে অপহরণের চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল কয়েকজন যুবক। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় প্রকাশ্যে এক যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
অভিযুক্তদের গাড়িটি ঘিরে ফেলেছেন স্থানীয়রা
অভিযুক্তদের গাড়িটি ঘিরে ফেলেছেন স্থানীয়রা
advertisement

জানা গিয়েছে, একটি স্করপিও গাড়িতে করে পাঁচজন যুবক এসে শহরের পঞ্চুরচক এলাকা থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যুবকের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাটি লক্ষ্য করেন এবং দ্রুত এগিয়ে আসেন। স্থানীয়দের তৎপরতায় অপহরণের চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন: গুনে গুনে গোল দেবে আধুনিক ফ্রিজকেও, দুধ জমিয়ে রাখা হয় বাঁশ-বেতের পাত্রে! খস জনজাতির ‘দুধরা’র মহিমা জানলে অবাক হবেন

advertisement

এরপর স্থানীয়দের চেষ্টায় অপহরণকারী ও গাড়িটিকে ধরে ফেলা হয়। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। সূত্রের খবর, খড়্গপুর লোকাল থানার বসন্তপুর এলাকার বাসিন্দা পলাশ গিরি নামে ওই যুবকের সঙ্গে মাস খানেক আগে সমাজ মাধ্যমে আলাপ হয় এক যুবকের।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে চরম বিপত্তি, ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দূরপাল্লার বাসের! বেপরোয়া গতির মাসুল দিলেন সাধারণ যাত্রীরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সেই যুবকই এদিন পলাশ গিরির সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে। সেইমত সাক্ষাৎ করতে গিয়ে অল্পের জন্য অপহরণের হাত থেকে বাঁচলেন ওই যুবক। তবে ঠিক কী কারণে এই অপহরণের চেষ্টা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: মেদিনীপুরের রাস্তায় ফিল্মি কায়দায় যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, চিৎকার শুনেই ধাওয়া আমজনতার! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল