TRENDING:

LPG Crisis: মা ক্যান্টিনেও গ্যাসের সংকট! আজকের পর আর নাও মিলতে পারে খাবার, ঘাটালে রান্না বন্ধের আশঙ্কা

Last Updated:

LPG Crisis: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ বাংলাতেও অনুভূত হচ্ছে। রাজ্যের নানা প্রান্তে এলপিজি গ্যাসের সংকট তীব্র হয়েছে। এই কারণে আজকের পর হয়তো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মা ক্যান্টিনে খাবার নাও পাওয়া যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়েছে বাঙালির হেঁশেলে। ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে এলপিজি গ্যাসের সংকটের কথা সামনে এসেছে। কোথাও বন্ধ হয়েছে হোটেল, রেস্তোরাঁ, কোথাও আবার স্কুলের মিড ডে মিল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার জানা গেল, গ্যাসের সংকটের কারণে আজকের পর হয়তো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মা ক্যান্টিনে আর খাবার পাওয়া যাবে না।
মা ক্যান্টিনের রান্না বন্ধ হওয়ার আশঙ্কা
মা ক্যান্টিনের রান্না বন্ধ হওয়ার আশঙ্কা
advertisement

ঘাটাল পৌরসভার উদ্যোগে পৌরসভার কাছেই রয়েছে মা ক্যান্টিন। সেখানে প্রতিদিন প্রায় ৫০০ জন মানুষ ৫ টাকায় ডিম-ভাত খেয়ে থাকেন। এমনকি এই মা ক্যান্টিন থেকে ঘাটাল হাসপাতালে আসা শতাধিক রোগীর পরিজনও ৫ টাকায় ডিম-ভাতের পরিষেবা পান।

আরও পড়ুনঃ ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সব! খড়িবাড়ির কলাচাষিদের বিরাট ক্ষতি, জমি দেখে কান্নায় ভেঙে পড়লেন সকলে

advertisement

তবে এখন জানা যাচ্ছে, গ্যাস না মিললে মা ক্যান্টিনে হয়তো আজকের পর রান্না হবে না। মা ক্যান্টিনে থাকা মহিলারা এমনটাই জানাচ্ছেন। গ্যাসের সংকটে রান্না বন্ধের আশঙ্কা নিয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ধানের পাশাপাশি আখেই সোনার ফসল, আয় হচ্ছে মোটা টাকা! হাসি ফুটছে কৃষকদের মুখে
আরও দেখুন

ঘাটালের মা ক্যান্টিনে থাকা এক মহিলা বলেন, “গ্যাসের সমস্যা হচ্ছে। যতদিন গ্যাস থাকবে রান্না হবে, গ্যাস না থাকলে রান্না বন্ধ হয়ে যাবে। আমরা চাই, গ্যাসের সমস্যা তাড়াতাড়ি মিটে যাক। আমাদের রান্না যেন চালু থাকে। গরিব-দুঃখী মানুষ যাতে এখান থেকে খাবার পায়, সেটাই চাই”।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: মা ক্যান্টিনেও গ্যাসের সংকট! আজকের পর আর নাও মিলতে পারে খাবার, ঘাটালে রান্না বন্ধের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল