TRENDING:

গ্যাস সঙ্কটে নিউটাউনের রেস্তোরাঁ, ঝাঁপ পড়ছে হোটেলে! বাধ্য হয়ে ভরসা কাঠের উনুন

Last Updated:

গ্যাস সঙ্কটে প্রবল অসুবিধার সম্মুখীন নিউটাউনের বেশ কিছু রেস্তোরাঁ ও খাবারের হোটেল। গ্যাসের অভাবে রান্না করতে না পারায় ইতিমধ্যেই একের পর এক হোটেলের ঝাঁপ পড়তে শুরু করেছে। কেউ কেউ আবার বেছে নিচ্ছেন কাঠের উনু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউটাউন: ইরান-ইজরায়েলে-আমেরিকার যুদ্ধের প্রভাবে দেশে সাময়িক সঙ্কটপূর্ণ অবস্থা দেখা দিয়েছে এলপিজি গ্যাসের৷ তার জেরেই বিপাকে বহু রেস্তোরাঁ, খাবারের হোটেল৷ প্রচণ্ড অসুবিধার মুখোমুখি নিউটাউনের বেশ কিছু রেস্তোরাঁ ও খাবারের হোটেলগুলো। গ্যাসের অভাবে রান্না করতে না পারায় ইতিমধ্যেই একের পর এক হোটেলের ঝাঁপ পড়তে শুরু করেছে। আধুনিক এই শহরে ব্যবসা টিকিয়ে রাখতে বাধ্য হয়ে পুরনো দিনের পদ্ধতিতে ফিরে যাচ্ছেন অনেক ব্যবসায়ী।
গ্যাস সঙ্কটে নিউটাউনের রেস্তোরাঁ, ঝাঁপ পড়ছে হোটেলে! বাধ্য হয়ে ভরসা কাঠের উনুন
গ্যাস সঙ্কটে নিউটাউনের রেস্তোরাঁ, ঝাঁপ পড়ছে হোটেলে! বাধ্য হয়ে ভরসা কাঠের উনুন
advertisement

বাণিজ্যিক গ্যাসের এই আকালের কারণে উপায় না দেখে অনেক হোটেল মালিক বিকল্প পথ বেছে নিচ্ছেন। গ্যাস ওভেনের বদলে তারা বাধ্য হয়ে কাঠের এবং কয়লা কিনে আনছেন এবং নতুন করে ‘কাঠের উনুন’ তৈরি করছেন। এই সংকটের সবচেয়ে মর্মান্তিক শিকার হচ্ছেন বাইরে থেকে কারিগর ও কর্মচারীরা।

আরও পড়ুন: LPG সিলিন্ডার সঙ্কট! কোথাও ফোন করতে হবে না! এই উপায়ে কয়েক সেকেন্ডে বুক করা যাবে গ্যাস সিলিন্ডার, মোবাইলে শুধু…

advertisement

হোটেল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় তারা বিপাকে। তাদের কথায়, “পেটের দায়ে আমরা দূর-দূরান্ত থেকে এখানে কাজ করতে এসেছি। গ্যাসের অভাবে রেস্তোরাঁগুলো যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে আমাদের কাজ হারাতে হবে এবং না খেয়ে মরার মতো অবস্থা হবে।

প্রসঙ্গত, কেবলমাত্র দু’চারটি রেঁস্তোরা বা হোটেল নয়, খাদ্য সরবরাহ এবং খাবারের দোকানগুলিও গ্যাস সঙ্কটের কারণে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। খাবারের মেনু সীমিত করা হয়েছে। জানা গিয়েছে, জোমাটো, সুইগি এবং জুবিল্যান্ট ফুডওয়ার্কসের শেয়ার ৫ শতাংশ পর্যন্ত কমেছে।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! ইরাকে ভেঙে পড়ল আমেরিকার সামরিক বিমান KC-১৩৫, ইরান যুদ্ধে বিরাট ক্ষতি US-এর

ইটারনালের শেয়ারের দাম ৫ শতাংশ কমে ২২২.১৫ টাকায় নেমে আসে, পরে আবার ২২০.৪০ টাকায় ফিরে আসে। সুইগির শেয়ারের দাম ২৭১ টাকায় নেমে আসে এবং আবার ২৮২ টাকায় ফিরে আসে।

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

এলপিজি সিলিন্ডারের ঘাটতি এবং কালোবাজারির খবরে বিভিন্ন দিক থেকে বড় শহরগুলির বেশ কয়েকটি রেস্তোরাঁ তাঁদের কার্যক্রম বন্ধ করতে এবং মেনুর আইটেমের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে। আইটি কোম্পানি ইনফোসিসও এই পথ অনুসরণ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
গ্যাস সঙ্কটে নিউটাউনের রেস্তোরাঁ, ঝাঁপ পড়ছে হোটেলে! বাধ্য হয়ে ভরসা কাঠের উনুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল