South 24 Parganas News: কোথায় রয়েছে জলনিকাশি ব্যবস্থা? খোঁজ দিলেই মিলবে পুরষ্কার, জলসম্পদ দফতরের বিরাট ঘোষণা, জানুন বিস্তারিত

Last Updated:

South 24 Parganas News: সম্প্রতি জলসম্পদ দফতরের তরফে বড় ঘোষণা করা হয়েছে। লিফলেট বিলি করে জানানো হয়েছে, জলনিকাশি ব্যবস্থার খোঁজ দিতে পারলেই মিলবে পুরষ্কার। লক্ষ্য মজে যাওয়া খাল বিলের সংস্কার।

+
জলনিকাশি

জলনিকাশি ব্যবস্থার খোঁজ দিলেই পুরস্কার

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কোথায় রয়েছে জলনিকাশি ব্যবস্থার খোঁজ দিলেই মিলবে পুরষ্কার। ইতিমধ্যে এ নিয়ে জলসম্পদ দফতরের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়েছে। খোঁজ দিতে বলা হয়েছে মজে যাওয়া খাল বিলের।
এতদিন খাল, বিল, পুকুর সংস্কারের জন্য বলা হলেও সেভাবে সাড়া মেলেনি। অনেক জায়গায় খোঁজ পাওয়া যায়নি নিকাশি নালার। ফলে এবার খোঁজ দিলেই পুরষ্কার সঙ্গে বিনামূল্যে খাল কাটার কথা বলা হচ্ছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে পানীয় জলের হাহাকার! ভোটের মুখে শহরবাসীর তৃষ্ণা মেটাতে পুরসভার নতুন প্রকল্প ঘোষণা, বসবে ওয়াটার এটিএম
এর সঙ্গে খালের পাড় থেকে ৩০০ ফুট পর্যন্ত যাদের জায়গা রয়েছে তাদের নিয়ে একটি সমিতি গঠন করা হবে। তারাই সমস্ত উন্নয়নের কাজ দেখভাল করবেন। এতদিন পর্যন্ত খাল পাড়ের জায়গা পতিত জায়গা হিসাবে পড়ে থাকত। এবার থেকে সেখানে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে কাজ হবে। করা হবে মাছ চাষ, বসানো হবে সোলার প্যানেল। খাল কাটানোর পর সেই মাটিতেই করা হবে বাগান। ফলে খাল পাড়ের কৃষকদের দুঃখের দিনের অবসান হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সঙ্কট! জঙ্গলে কড়া পাহারায় বন দফতর, কাঠ পাচার রুখতে এবার নাইট পেট্রোলিং
এছাড়াও খালে যে জল জমবে সেই জল ব্যবহার করা হবে সেচের কাজে। গরমের সময় সেই জল কাজে লাগবে। খালের পাড় উঁচু হলে বন্যার সম্ভবনাও কমবে। ফলে আগামীদিনে খাল পাড়ের কৃষকরাই সব থেকে বেশি উপকৃত হবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে জলসম্পদ দফতরের পক্ষ থেকে সুজিত শিকারী জানিয়েছেন, তাঁরা এ নিয়ে ব্যাপক প্রচারের লক্ষ্য নিয়েছেন। আগের কর্মসূচিগুলি সেভাবে সাড়া ফেলেনি। তবে এই কর্মসূচি সাড়া ফেলবে বলে মত তাঁর। এর ফলে চাষিদের উপকার হবে বলে জানিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: কোথায় রয়েছে জলনিকাশি ব্যবস্থা? খোঁজ দিলেই মিলবে পুরষ্কার, জলসম্পদ দফতরের বিরাট ঘোষণা, জানুন বিস্তারিত