TRENDING:

Jalpaiguri News: অল্পের জন্য প্রাণে রক্ষা...! লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির তাণ্ডব

Last Updated:

Jalpaiguri News: গরুমারা জাতীয় উদ্যান থেকে বিচ্ছিন্ন হয়ে আসা হাতিটি আচমকাই বাংলোর চত্বরে প্রবেশ করে এবং বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালায়। রাতের নিস্তব্ধতায় আচমকা হাতির উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলো সংলগ্ন এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পর্যটন বাংলোয় ঢুকে এনার গুণ্ডামিতে নাকাল বাসিন্দারা! গভীর রাতে লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির হানায় তছনছ গোটা চত্বর। ঠিক কী ঘটেছিল? জানা যায়, গতকাল গভীর রাতে একটি পর্যটন বাংলোর ভেতরে ঢুকে পড়ে একটি দলছুট বন্য হাতি।
advertisement

পাশের গরুমারা জাতীয় উদ্যান থেকে বিচ্ছিন্ন হয়ে আসা হাতিটি আচমকাই বাংলোর চত্বরে প্রবেশ করে এবং বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালায়। রাতের নিস্তব্ধতায় আচমকা হাতির উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলো সংলগ্ন এলাকায়। কর্মী ও আশপাশের বাসিন্দারা ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সূত্রের খবর, রাতভর বাংলোর বিভিন্ন অংশে দাপিয়ে বেড়ায় হাতিটি।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! এক ইশারায় ‘তোলপাড়’ বিশ্বব্রহ্মাণ্ড, ৩ রাশিকে বিপুল টাকায় ভরিয়ে দেবেন শনিদেব, সোনায় মুড়বে কপাল

advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতর-এর কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টা ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত হাতিটিকে ফের জঙ্গলের দিকে পাঠানো সম্ভব হয় যদিও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে বাংলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে , রেলিং ভেঙেছে বলে বনদফতর সূত্রে জানা গেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

advertisement

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! মঙ্গলের ভয়ঙ্কর চালে কাঁপবে ত্রিলোক, কপাল পুড়বে ৩ রাশির, চাকরি-ব্যবসায় বাধা, পদে পদে বিপদ

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে হাতি–মানুষ সংঘাতের গুরুতর প্রশ্ন। পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন, ‘হাতির প্রাকৃতিক করিডর দখল করে একের পর এক রিসর্ট ও বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠছে। চলাচলের স্বাভাবিক পথ হারিয়ে ফেলায় হাতিরা বাধ্য হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে।’ বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করছে—পর্যটন ও উন্নয়নের পাশাপাশি বন ও বন্যপ্রাণ সংরক্ষণে আরও সংবেদনশীল হওয়া এখন সময়ের দাবি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অল্পের জন্য প্রাণে রক্ষা...! লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির তাণ্ডব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল