advertisement

Adhir Chowdhury: ‘বন্দে মাতরম’ ইস্যুতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! অধীর চৌধুরী বললেন..

Last Updated:

‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা প্রকাসিত হয়েছে চলতি মাসেই৷ এবার সেই নির্দেশিকার বিরোধিতা করে আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা৷

অধীর চৌধুরী
অধীর চৌধুরী
কলকাতা, কৌশিক অধিকারী: সম্প্রতি জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এবার কেন্দ্রের সেই নির্দেশের বিরোধিতা করে জনস্বার্থ মামা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে৷ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করা হয়েছে৷ সূত্রের খবর, হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
এদিন এই জনস্বার্থ মামলা প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা চাই শুনানি হোক। কেন এগুলো নিয়ে বিতর্ক হবে। আমরা চাই এগুলো নিয়ে বিতর্ক বন্ধ করে শুনানি করা হোক৷’’
advertisement
advertisement
গত ১১ ফেব্রুয়ারি জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ নতুন গাইডলাইনে বলা হয়, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র আগে গাইতে বা বাজাতে হবে ‘বন্দে মাতরম’৷ যখন জাতীয় গান চালানো বা গাওয়া হবে, তখন উপস্থিত সকলের উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক করা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, ১৮৭০ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসের অংশ হিসাবে এই গান রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়৷ স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে ১৯৫০ সালে ‘বন্দে মাতরম’-এর দু’টি স্তবককে জাতীয় গান হিসাবে গ্রহণ করা হয়৷
‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ হিসাবে এক বর্ষ ব্যাপী উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে কেন্দ্র৷ ১৯৩৭ সালে কংগ্রেস নেতা জওহরলাল নেহরু কর্তৃক গানটির প্রথম দু’টি স্তবক বেছে নেওয়া নিয়েও কেন্দ্র-কংগ্রেস তর্ক বাঁধে সংসদে৷ এর মাঝেই কেন্দ্রের এই নতুন গাইডলাইন৷
advertisement
নতুন নিয়মে বলা হয়েছে, দেশজুড়ে সমস্ত প্রতিষ্ঠান, সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাইতে বা বাজাতে হবে৷ তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হন, এক্ষেত্রে, ‘বন্দে মাতরম’-এর সব ক’টি অর্থাৎ, ৬টি স্তবকই গাওয়া হবে৷ যে চারটি স্তবক কংগ্রেসের তরফে সরকারি ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছিল, সেগুলিও এখন থেকে সমস্ত সরকার অনুষ্ঠান এবং স্কুলে গাওয়া অথবা বাজানো হবে৷ যখন কোনও অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার কথা থাকবে, সেখানে জাতীয় গান, জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Adhir Chowdhury: ‘বন্দে মাতরম’ ইস্যুতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! অধীর চৌধুরী বললেন..
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement