TRENDING:

শুধু সকালে নয়, এবার সন্ধ্যাবেলাতেও মিলবে আউটডোরে চিকিৎসা পরিষেবা! চন্দননগরে খুশির হাওয়া

Last Updated:

দিনের বেলায় অতিরিক্ত ভিড়ের কারণে বহু রোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল চন্দননগর মহকুমা হাসপাতাল। হাসপাতালটিতে চালু হয়েছে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চন্দননগর: দিনের বেলায় অতিরিক্ত ভিড়ের কারণে বহু রোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল চন্দননগর মহকুমা হাসপাতাল। হাসপাতালটিতে চালু হয়েছে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। এর ফলে এখন থেকে রোগীরা সন্ধ্যাবেলাতেও চিকিৎসার সুযোগ পাবেন তাতে রোগীদের অনেকটাই সুবিধা হল।
বড় সিদ্ধান্ত
বড় সিদ্ধান্ত
advertisement

হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. শান্তনু ঘোষ জানান, আপাতত সপ্তাহে দু’দিন—মঙ্গলবার ও শুক্রবার—বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অথবা শেষ রোগী দেখা না হওয়া পর্যন্ত ওপিডি চালু থাকবে। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ওপিডি টিকিট কাউন্টার খোলা থাকবে। পাশাপাশি অনলাইন টিকিট বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

জানা গিয়েছে হাসপাতালের অ্যানেক্স ভবনে সান্ধ্য ওপিডি পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার ৯ নম্বর রুমে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হবে। শুক্রবার ১৪ নম্বর রুমে মেডিসিন বিভাগ এবং পি পি ইউনিট ১৭-তে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ খোলা আছে। তবে রবিবার এবং নির্দিষ্ট সরকারি ছুটির দিন—যেমন প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ, মে দিবস, স্বাধীনতা দিবস, ঈদ-উল-ফিতর, মহাষ্টমী, ঈদ-উদ-জোহা ও বড়দিন—সান্ধ্য ওপিডি পরিষেবা বন্ধ থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অল্পের জন্য প্রাণে রক্ষা...! লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির তাণ্ডব
আরও দেখুন

সাধারণ দিনে সকাল থেকে দুপুর পর্যন্তই ওপিডি পরিষেবা চালু থাকে। ভিড় বা সময়ের অভাবে যাঁরা সকালে চিকিৎসা করাতে পারেন না, তাঁদের জন্য এই সান্ধ্য পরিষেবা বিশেষভাবে উপকারী হবে বলে মনে করা হচ্ছে। যদিও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির মধ্যে এই পরিষেবার দীর্ঘমেয়াদি সাফল্য নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তবুও প্রশাসনের আশা—এই নতুন পদক্ষেপ সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় স্বস্তি এনে দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
শুধু সকালে নয়, এবার সন্ধ্যাবেলাতেও মিলবে আউটডোরে চিকিৎসা পরিষেবা! চন্দননগরে খুশির হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল