TRENDING:

West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হয়ে গেছে, রাজ্যে লাগু আচরণবিধি, এরইমধ্যে

Last Updated:

West Bengal Assembly Election 2026: পূর্ব বর্ধমানে নাকা চেকিংয়ে উদ্ধার ১৭ লক্ষ নগদ ও বিপুল পরিমাণ বেআইনি মদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত জেলাজুড়ে উদ্ধার করা হয়েছে মোট ১৭ লক্ষ ৮৭ হাজার টাকা নগদ ও প্রায় ৪৫,৪৭৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১০২.১২ লক্ষ টাকা।
'সি-ভিজিল' (cVIGIL) অ্যাপের মাধ্যমে আসা অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এই টিমগুলো
'সি-ভিজিল' (cVIGIL) অ্যাপের মাধ্যমে আসা অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এই টিমগুলো
advertisement

এছাড়াও ​জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বর্তমানে ৬৩ টি ফ্লাইং স্কোয়াড টিম এবং ৫৪টি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম দিনরাত কাজ করছে। ‘সি-ভিজিল’ (cVIGIL) অ্যাপের মাধ্যমে আসা অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এই টিমগুলো। এছাড়াও জেলার সীমানা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নাকা চেকিং চলছে।

এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সাধারণ ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে রুট মার্চ করেন জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পাশাপাশি তারা ডিসিআরসি কেন্দ্রগুলি পরিদর্শন করে নির্বাচনের পরিকাঠামো খতিয়ে দেখেন। পাশাপাশি নবান্ন থেকে আসা নির্দেশিকা মেনে জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকও করেন জেলা নির্বাচনী আধিকারিক।

advertisement

View More

জেলাশাসক জানান, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে জেলা জুড়ে।

বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে জেলা জুড়ে। নির্বাচনী বিধি মেনে জেলাজুড়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি থেকে অননুমোদিত রাজনৈতিক বিজ্ঞাপন ও দেওয়াল লিখন সরানোর কাজ চলছে জোরকদমে।

advertisement

আরও পড়ুন – Shane Warne Family Billionaire: ওয়ার্ন আর নেই, কিন্তু তাঁর ‘করা কাজে’-র জন্য তাঁর পরিবার এবার পাবেন কি ৪৬০ কোটি টাকা

এখন পর্যন্ত জেলা জুড়ে মোট ২২,১২১টি দেওয়াল লিখন ও পোস্টার সরানো হয়েছে। এর মধ্যে আউশগ্রাম (৬৫২০) এবং মঙ্গলকোটে (৪৪২৫) সবথেকে বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে।অনুমতিহীনভাবে বেসরকারি দেওয়ালে লেখা বা পোস্টার লাগানোর দায়ে মোট ৫২৩ টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।

advertisement

পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতে পুলিশ ও আবগারি দপ্তর কড়া নজরদারি চালাচ্ছে সমগ্র পূর্ব বর্ধমান জেলায়। জেলাজুড়ে এখনও পর্যন্ত মোট ১৭.৮৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৪৫,৪৭৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১০২.১২ লক্ষ টাকা।এছাড়া ৩.১৪ লক্ষ টাকার মাদক এবং ১২.৬৫ লক্ষ টাকার অন্যান্য সামগ্রী বা ‘ফ্রিবিস’ আটক করা হয়েছে।এখন পর্যন্ত জেলায় মোট ১৩৫.৭৮ লক্ষ টাকার সামগ্রী ও নগদ বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

advertisement

জেলায় মোট ৫,২৪২টি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪,১২৮টি ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় জমা পড়েছে। বেআইনি অস্ত্র উদ্ধারেও তল্লাশি চালানো হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্যাসের সঙ্কটে চরম সমস্যায় অটোচালকরা! ইচ্ছেমতো নেওয়া হচ্ছে দাম, দেওয়া হচ্ছে না বিল
আরও দেখুন

Sayani Sarkar

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হয়ে গেছে, রাজ্যে লাগু আচরণবিধি, এরইমধ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল