advertisement

LPG Crisis: গ্যাসের সঙ্কটে চরম সমস্যায় অটোচালকরা! ইচ্ছেমতো নেওয়া হচ্ছে দাম, দেওয়া হচ্ছে না বিল

Last Updated:

LPG Crisis: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অটো চালকদের ভরতে হচ্ছে জ্বালানি। তবে অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির কারণে ব্যাপক সমস্যায় পড়ছেন জেলার অটো চালকরা। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন রীতি মতো বিক্ষোভ দেখিয়ে অবরোধে পথেও হাঁটলেন তারা।

+
অটোর

অটোর জ্বালানি

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অটো চালকদের ভরতে হচ্ছে জ্বালানি। তবে অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির কারণে ব্যাপক সমস্যায় পড়ছেন জেলার অটো চালকরা। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন রীতি মতো বিক্ষোভ দেখিয়ে অবরোধে পথেও হাঁটলেন তারা।
গ্যাসের এই লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়া এলাকায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অটোচালকেরা। বারাসাত, সোদপুর-সহ বিভিন্ন রুটের একাধিক অটোচালক এই আন্দোলনে সামিল হন, যার জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল এবং ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। অভিযোগ, কাজীপাড়া রেলগেট সংলগ্ন গ্যাস কাউন্টারে দীর্ঘদিন ধরেই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে গ্যাসের দাম।
advertisement
advertisement
অটো চালকদের দাবি, গত প্রায় ১৫ দিন ধরে ধারাবাহিকভাবে মূল্যবৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন এই কাউন্টার থেকেই গ্যাস ভরাতে হয় তাঁদের, ফলে হঠাৎ করে বেড়ে যাওয়া দামে চরম সমস্যায় পড়েছেন চালকেরা। চালকদের আরও অভিযোগ, মাত্র দু’দিন আগেও যে দামে গ্যাস নেওয়া হয়েছে, এদিন তার থেকেও অধিক টাকা চাওয়া হয়। পাশাপাশি, গ্যাস ভরার পর কোনও বৈধ বিল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরো স্তরেও।
advertisement
বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় বাধ্য হয়েই দাম বাড়ানো হয়েছে। তবে এই যুক্তিতে সন্তুষ্ট নন অটো চালকেরা। তাঁদের প্রশ্ন, একই সংস্থার অন্য কাউন্টারে যেখানে দাম অপরিবর্তিত, সেখানে শুধুমাত্র কাজীপাড়ায় কেন এই মূল্যবৃদ্ধি! যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে অটোচালকদের মধ্যে ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
LPG Crisis: গ্যাসের সঙ্কটে চরম সমস্যায় অটোচালকরা! ইচ্ছেমতো নেওয়া হচ্ছে দাম, দেওয়া হচ্ছে না বিল
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement