TRENDING:

West Bengal Assembly Election 2026: নজির বর্ধমান জেলাশাসকের, পুলিশ কর্তাদের নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি-বাড়ি, বার্তা ‘নির্ভয়ে ভোট দিন’

Last Updated:

East Bardhaman News: অবাধ নির্বাচনের লক্ষ্যে ভোটারদের পাশে প্রশাসন, সরাসরি বার্তা অহিংসা জৈনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। পূর্ব বর্ধমানের কালনা দু’নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন মহাকুমা শাসক অহিংসা জৈন। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
কালনা 
কালনা 
advertisement

এই উদ্যোগের মূল লক্ষ্য, ভোটাররা যাতে কোনও রকম ভয় বা চাপ ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা। বাড়ি বাড়ি গিয়ে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, তাঁদের সমস্যার কথা শুনছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, প্রশাসন সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। ভোটের দিন যাতে কেউ ভয় না পান বা কোনও প্রকার প্রভাবের মুখে না পড়েন, সেই বার্তাই জোর দিয়ে তুলে ধরা হচ্ছে।

advertisement

আরও পড়ুন – No Media For Vaibhab Suryavanshi: কোনও এদিক-সেদিক নয় শুধু খেলায় দাও মন, মরশুম শুরুর আগে রাজস্থানের ‘বড়’ সিদ্ধান্ত সূর্যবংশীকে নিয়ে

এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যাচ্ছে, প্রশাসনের এই উদ্যোগে ইতিবাচক সাড়া মিলছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই সরাসরি নিজেদের উদ্বেগের কথা জানাচ্ছেন, আবার প্রশাসনের উপস্থিতিতে স্বস্তিও প্রকাশ করছেন। মহাকুমা শাসক অহিংসা জৈন জানান, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।”

advertisement

View More

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বলেই মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের এই সক্রিয় পদক্ষেপে ভোটারদের মধ্যে আস্থা বাড়ছে বলেই মত পর্যবেক্ষকদের। সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কালনা দু’নম্বর ব্লকে প্রশাসনের এই বাড়ি বাড়ি প্রচার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
আরও দেখুন

Banowarilal Chowdhary

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
West Bengal Assembly Election 2026: নজির বর্ধমান জেলাশাসকের, পুলিশ কর্তাদের নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি-বাড়ি, বার্তা ‘নির্ভয়ে ভোট দিন’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল