TRENDING:

Nadia News: কে আগে লিফটে উঠবে? বচসায় রোগীর আত্মীয়ের মারধরে শুরু, মাথা ফাটল হাসপাতাল কর্মীর

Last Updated:

Nadia News: শনিবার এক অসুস্থ শিশুকে নিয়ে দোতলায় শিশু বিভাগে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন গৌতম বালা। সেই সময় মদ্যপ অবস্থায় সেখানে উপস্থিত হন এক রোগীর আত্মীয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: লিফটে কে আগে উঠবে? এই নিয়ে বচসার জেরে মারধরের ঘটনায় আহত হলেন তেহট্ট মহকুমা হাসপাতালের এক কর্মী। আহত কর্মীর নাম গৌতম বালা, তিনি হাসপাতালের গ্রুপ-ডি কর্মী।
বজবজ থানা এলাকায় রাস্তার ধারে পড়ে যুবকের দেহ
বজবজ থানা এলাকায় রাস্তার ধারে পড়ে যুবকের দেহ
advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার এক অসুস্থ শিশুকে নিয়ে দোতলায় শিশু বিভাগে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন গৌতম বালা। সেই সময় মদ্যপ অবস্থায় সেখানে উপস্থিত হন এক রোগীর আত্মীয়।

আরও পড়ুন- মার্চেই বড় সুখবর…! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিললেই ৫ রাশি ‘কোটিপতি’! ২৩-২৯ কী অপেক্ষা করছে আপনার ভাগ্যে? জানুন

advertisement

তিনি দাবি করেন, আগে তাকে তৃতীয় তলায় পৌঁছে দিতে হবে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ওই দাবি না মানায় আচমকাই গৌতম বালার উপর চড়াও হন অভিযুক্ত ব্যক্তি এবং তাকে বেধড়ক মারধর করেন। মারধরের জেরে গৌতম বালার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।

আরও পড়ুন-বিরল গ্রহের মহামিলনে কাঁপবে দুনিয়া…! চতুর্গ্রহী যোগে লটারি লাগবে ৪ রাশির, কাঁড়ি কাঁড়ি টাকা গুণে শেষ হবে না, খুলবে ভাগ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
আরও দেখুন

ঘটনার পরেই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কর্মীকে উদ্ধার করে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: কে আগে লিফটে উঠবে? বচসায় রোগীর আত্মীয়ের মারধরে শুরু, মাথা ফাটল হাসপাতাল কর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল