TRENDING:

Herbal Colors: বিরতির পর ফিরছে এনটিএফপির ভেষজ আবির, শিলিগুড়ির বাজারে চাহিদা তুঙ্গে, দাম কত? কোথায় কোথায় মিলছে জানুন

Last Updated:

Siliguri Herbal Colors: এক বছরের বিরতির পর ফের বাজারে ফিরেছে এনটিএফপির ভেষজ আবির। সবুজ, কমলা ও হলুদ-এই তিনটি রঙে মিলছে আবির। ক্রেতাদের জন্য ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম দুটি প্যাকেজিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: এক বছরের বিরতির পর ফের বাজারে ফিরেছে এনটিএফপির ভেষজ আবির। ২০২৪ সালে ৩.৯ কুইন্টাল উৎপাদন করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল সংস্থা। তবে গত বছর উৎপাদন বন্ধ থাকায় কিছুটা বিরতি পড়ে এই উদ্যোগে। চলতি বছরে নতুন পরিকল্পনা ও বাড়তি প্রস্তুতি নিয়ে আবারও শুরু হয়েছে আবির তৈরি। আর প্রথম দফাতেই উৎপাদন ছুঁয়েছে ৪.৫ কুইন্টালে। যা আগের তুলনায় অনেক বেশি।
advertisement

এবারের আবির সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। সবুজ, কমলা ও হলুদ-এই তিনটি রঙে বাজারে এসেছে পণ্যটি। গাঁদা ফুল ও বেলপাতার নির্যাস ব্যবহার করা হয়েছে রঙ তৈরিতে, আর সুগন্ধের জন্য মেশানো হয়েছে জেসমিন অয়েল ও লেমন অয়েল। উদ্যোক্তাদের দাবি, রাসায়নিকমুক্ত হওয়ায় এই আবির ত্বকের জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব।

আরও পড়ুনঃ দোলে ভেষজ আবির মাস্ট! রান্নাঘরের সবজি দিয়ে চটজলদি বানান হারবাল রঙ, প্রশিক্ষণ দিচ্ছে স্কুল

advertisement

ক্রেতাদের সুবিধার্থে রাখা হয়েছে দুটি প্যাকেজিং বিকল্প। ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম। ২৫০ গ্রামের প্যাকেটের দাম ৫০ টাকা এবং ৫০০ গ্রামের দাম ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিলিগুড়ি চিলড্রেন পার্কের সামনে-সহ তাইপু, শুকনা, লাটাগুড়ি, জলপাইগুড়ি, গয়েরকাটা ও বীরপাড়ার সাতটি সেলফ সেন্টারে মিলছে এই ভেষজ রং।

View More

আরও পড়ুনঃ জেলায় বড়সড় টোটো চুরি চক্র! ক্রেতা সেজে ‘ফিল্মি’ কায়দায় টোপ, পুলিশের ফাঁদে আন্তঃজেলা চোর চক্র

advertisement

এ প্রসঙ্গে এনটিএফপির ডিএফও মঞ্জুলা তিরকি বলেন, “গতবারের ইতিবাচক সাড়া আমাদের উৎসাহ জুগিয়েছে। তাই এ বছর উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছে। আমরা চাই মানুষ রাসায়নিক রঙের বদলে প্রাকৃতিক বিকল্প বেছে নিক, যাতে উৎসবও আনন্দময় হয় এবং স্বাস্থ্যও সুরক্ষিত থাকে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবৈধ দখলদারি, নদীর বুকে অবাধে ব্রিজ নির্মাণ! ক্রমশ নিস্তেজ হচ্ছে সরস্বতী
আরও দেখুন

পরিবেশবান্ধব উদ্যোগ ও সাশ্রয়ী দামের সংমিশ্রণে এবারের হারবাল আবির বাজারে ভালো সাড়া ফেলবে বলেই আশাবাদী সংস্থা। উৎসবের আবহে প্রাকৃতিক রঙের এই প্রত্যাবর্তন উত্তরবঙ্গের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Herbal Colors: বিরতির পর ফিরছে এনটিএফপির ভেষজ আবির, শিলিগুড়ির বাজারে চাহিদা তুঙ্গে, দাম কত? কোথায় কোথায় মিলছে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল