অভিযোগ, সম্প্রতি তিনি বরানগর এলাকাকে ‘গামলা’র সঙ্গে তুলনা করেন, যা অপমানজনক বলেই দাবি স্থানীয়দের। এই মন্তব্যের প্রতিবাদে এদিন বরানগর পিপিলস ফোরামের উদ্যোগে অভিনব এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে গামলার মধ্যে জল ও মাছ নিয়ে প্রতীকি প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বরানগরের ইন্দ্রপুরী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
advertisement
আরও পড়ুন – Iran’s Gift To USA: ‘তেল বোমা’ ফাটালেন ট্রাম্প, নাকি ক্ষমা চাইছে, ১০ টি তৈলবাহী জাহাজ উপহার পাঠাল ইরান
বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়িকা হিসেবে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে নিয়ে ‘গামলা’ বলে কটাক্ষ করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। অবিলম্বে এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তারা। স্থানীয় বাসিন্দাদের কথায়, উপ নির্বাচনে জয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েও তিনি এলাকার জল সমস্যার পুরোপুরি সমাধান করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আবারও তিনি প্রার্থী হয়েছেন। নিজের ব্যর্থতার দায় ঢাকতে, এলাকার সঙ্গে গামলার তুলনা টেনে উনি এলাকার মানুষজনকে লজ্জার মুখে ফেলেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঘটনার রাজনৈতিক প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে, সেটাই এখন দেখার।
Rudra Narayan Roy






