TRENDING:

North 24 Parganas News: কাগজের কুমির চালায় সংসার! ঐতিহ্যের খেলনা বিক্রি করে দিনে দেড় হাজার আয়, ব্যবসায়ীর সুতোর টানে ফিরছে শৈশব

Last Updated:

North 24 Parganas News: অশোকনগরের মেলায় বিক্রি হচ্ছে একধরণের বিশেষ খেলনা। কাগজের কুমির। ব্যবসায়ী সুভাষচন্দ্র বাগচী নিজের হাতে বানান এই খেলনা। আগে দাম ছিল মাত্র ৩ টাকা। ঐতিহ্যের এই খেলনা বিক্রি করে চালান সংসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কাগজের কুমিরই চালায় সংসার। ঐতিহ্য বাঁচিয়ে মেলায় আজও নজর কাড়েন সুভাষচন্দ্র বাগচী। আধুনিকতার ঝড়ে যখন বাজার ভরে উঠেছে নানা ইলেকট্রনিক ও ব্যাটারি চালিত খেলনায়, তখনও কাগজের তৈরি এক সাদামাটা কুমির যেন ফিরিয়ে আনছে শৈশবের পুরনো স্মৃতি।
advertisement

উত্তর ২৪ পরগনার অশোকনগরের শিববাড়ি এলাকায় চলা মেলায় দেখা মিলল এমনই এক খেলনা ব্যবসায়ীর। প্রায় ১৫ বছর ধরে কাগজ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় কুমির তৈরি করেন সুভাষচন্দ্র বাগচী। কাঠির সাহায্যে সুতো বেঁধে নাড়ালেই সামনে এগিয়ে চলে এই কাগজের কুমির। মেলায় বসে নিজেই কাঠি নাড়িয়ে খেলনাটি দেখান তিনি। আর সেই দৃশ্য দেখেই ছোট ছোট শিশুরা ভিড় জমায় তাঁর স্টলের সামনে।

advertisement

আরও পড়ুনঃ অবৈধ দখলদারি, নদীর বুকে অবাধে ব্রিজ নির্মাণ! ক্রমশ নিস্তেজ হচ্ছে সরস্বতী, মনসামঙ্গল কাব্যে উল্লিখিত নদী যেন আবর্জনার স্তূপ

সুভাষবাবু জানান, একসময় এই ধরনের খেলনার ব্যাপক চাহিদা ছিল। অতীতে মাত্র তিন টাকায় বিক্রি হতো কাগজের কুমির। কিন্তু সময়ের সঙ্গে বেড়েছে কাঁচামালের দাম। বর্তমানে সেই খেলনার মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা। তবুও শিশুদের আকর্ষণ কমেনি বলেই দাবি তাঁর। প্রতিদিন প্রায় ১০০টি কুমির তৈরি করতে পারেন তিনি। মেলায় প্রতিদিন গড়ে দেড় হাজার টাকার বিক্রি হয় বলেও জানান। জেলার বিভিন্ন প্রান্তে চলা মেলায় ঘুরে ঘুরেই এই খেলনা বিক্রি করে আসছেন ব্যবসায়ী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

অন্য সময় অন্য কাজ করলেও মূলত এই কাগজের কুমির বিক্রিই তাঁর সংসারের প্রধান ভরসা। সুভাষচন্দ্র বাগচীর কথায়, ‘এই খেলনার মধ্যেই রয়েছে আমাদের ঐতিহ্য। ছোটদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার পরিশ্রম সার্থক। আধুনিক খেলনার ভিড়ে আজও কাগজের কুমির যেন প্রমাণ করে দিচ্ছে ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধনেই টিকে রয়েছে বাংলার গ্রামীণ সংস্কৃতি।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: কাগজের কুমির চালায় সংসার! ঐতিহ্যের খেলনা বিক্রি করে দিনে দেড় হাজার আয়, ব্যবসায়ীর সুতোর টানে ফিরছে শৈশব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল