TRENDING:

North 24 Parganas News: চোখের নিমেষে উল্টে গেল মাটিবোঝাই ট্রাক্টর, চাপা পড়ে মর্মান্তিক পরিণতি নাবালক খালাসির! কাজ করতে গিয়ে সব শেষ

Last Updated:

North 24 Parganas News: ইটভাটার ভিতরে মাটি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রলিতে খালাসি হিসেবে ছিলেন নাবালক আলতাফ মন্ডল। মাটি বোঝাই অবস্থায় ভাটার ভিতরে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে প্রাণ গেল নাবালকের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মাটি বোঝাই ট্রাক্টর ট্রলি উলটে মৃত ১, আহত ১। মাটি বোঝাই ট্র্যাক্টারের ট্রলি উল্টে মৃত নাবালক, আহত চালক। ঘটনাটি  উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার বাঁশঝাড়ী মল্লিকপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা।
ইটভাটায় মাটিবোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল নাবালকের
ইটভাটায় মাটিবোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল নাবালকের
advertisement

মাটি বোঝাই ট্র্যাক্টারের ট্রলি উল্টে এক নাবালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন চালক। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এই এলাকার একটি ইটভাটার ভিতরে মাটি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্র্যাক্টর চালাচ্ছিলেন বছর বাইশ এর শামীম সরদার।

আরও পড়ুন: শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে! সুপারহিট ফিট ইন্ডিয়া টুর্নামেন্ট

advertisement

ট্রলিতে খালাসি হিসেবে ছিলেন নাবালক আলতাফ মন্ডল (৯)। মাটি বোঝাই অবস্থায় ভাটার ভিতরে ঢোকার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। দুর্ঘটনায় ট্রলির নিচে চাপা পড়ে যায় আলতাফ। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দু’জনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ মন্ডলকে মৃত ঘোষণা করেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

আহত চালক শামীম সরদারকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নাবালকের অকাল মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: চোখের নিমেষে উল্টে গেল মাটিবোঝাই ট্রাক্টর, চাপা পড়ে মর্মান্তিক পরিণতি নাবালক খালাসির! কাজ করতে গিয়ে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল