TRENDING:

North 24 Parganas News: নদী না কচুরিপানার জঙ্গল ধরতে পারবেন না, অথচ বর্ষা এলেই কাঁদিয়ে ছাড়ে মানুষকে! লাটে ওঠে জীবনযাত্রা

Last Updated:

North 24 Parganas News: ছোট ছোট নদীগুলি এলাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু কচুরিপানায় ঢেকেছে নদী। কমেছে নাব্যতা। ফলে বর্ষাকাল এলেই জল উপচে ডুবিয়ে দেয় সব। তাই আগে থেকে নদী কচুরিপানা মুক্ত করার দাবি উঠছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কচুরিপানার দখলে নদী, প্রতিবছর প্লাবিত হয় বাদুড়িয়া-স্বরূপনগর। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়েছে ইছামতি, যমুনা ও পদ্মা নামের একাধিক ছোট নদী। স্থানীয়ভাবে এই নদীগুলিই দীর্ঘদিন ধরে এলাকার কৃষি ব্যবস্থার প্রধান ভরসা হয়ে রয়েছে। তবে এগুলি বাংলাদেশের পদ্মা বা যমুনা নদী থেকে ভিন্ন।
advertisement

এগুলি বৃহৎ নদী নয়। কিন্তু আকারে ছোট হলেও এই অঞ্চলের জীবিকা ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। বর্তমানে এই নদীগুলির অধিকাংশ অংশ সারা বছর কচুরিপানায় ঢেকে থাকে। ফলে নদীর স্বাভাবিক স্রোত অনেকটাই কমে গিয়েছে এবং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর নাব্যতা। বহু জায়গায় নদীর বড় অংশ প্রায় ভরাট হয়ে যাওয়ায় জলপ্রবাহ কার্যত বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছে।

advertisement

আরও পড়ুন: মোচড় দিয়ে পেটে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ছুটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! বেডে বসে লিখল উত্তর

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী সংস্কার না হওয়া, অতিরিক্ত পলি জমা এবং কিছু জায়গায় অবৈধ দখলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এক সময় যে নদীপথে নৌযান চলাচল করত, এখন সেখানে কচুরিপানার ঘন স্তর তৈরি হয়েছে। অনেক জায়গায় খালি চোখে বোঝাই কঠিন যে সেখানে আদৌ নদী আছে কি না। নদীগুলির জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষাকাল এলেই নতুন করে সমস্যার সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেই নদীর জল দ্রুত উপচে পড়ে আশপাশের গ্রামাঞ্চলে ঢুকে পড়ে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পথকুকুরদের মুখে ফুটবে হাসি! বাঁকুড়ায় প্রাণী সুরক্ষা দফতরের বিরাট কর্মযজ্ঞ
আরও দেখুন

যার ফলে চাতরা, চারঘাট, রসুইপুরসহ বিস্তীর্ণ এলাকায় প্রতি বছর বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি, বসতবাড়ি এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসীর দাবি, দ্রুত নদীগুলি থেকে কচুরিপানা অপসারণ এবং নিয়মিত ড্রেজিং ও সংস্কারের ব্যবস্থা করতে হবে। নদীগুলি পুনরায় নাব্যতা ফিরে পেলে যেমন বন্যার সমস্যা অনেকটাই কমবে, তেমনি কৃষি ও পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: নদী না কচুরিপানার জঙ্গল ধরতে পারবেন না, অথচ বর্ষা এলেই কাঁদিয়ে ছাড়ে মানুষকে! লাটে ওঠে জীবনযাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল