Tooth Care: দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন! ব্রাশ দিয়ে ঘষা মাজার আগে জানুন ব্রাশ ব্যবহারের সঠিক উপায়
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Pooja Basu
Last Updated:
North 24 Parganas News: কোনও অসুস্থতা বিশেষ করে ভাইরাল রোগ থেকে সরে উঠার পর অবশ্যই টুথব্রাশ বদলে ফেলা জরুরি। কারণ রোগ সেরে গেলেও রোগের জীবাণু লেগে থাকতে পারে টুথব্রাশে
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দাঁতের উজ্জ্বলতা নিয়ে আমরা যতটা চিন্তিত, দাঁত পরিষ্কার করার টুথব্রাশ নিয়ে ততটাই উদাসীন! জানেন কি মারাত্মক ভুল করছেন
advertisement
2/6
দাঁত মাজার ব্রাশ একেবারে ব্যবহারের অযোগ্য না হওয়া পর্যন্ত বদলানোর কথা অনেকেরই মাথায় আসে না। দাঁতের অযত্নের অন্যতম বড় কারণ হতে পারে এই পুরনো টুথ ব্রাশ ব্যবহার
advertisement
3/6
প্রতি দুই থেকে তিন মাস অন্তর দাঁত মাজার ব্রাশ বদলানো উচিত বলেই মত চিকিৎসকদের। দন্ত চিকিৎসক সুমিত দাস জানান, কিভাবে টুথব্রাশ ব্যবহার করা হচ্ছে তার উপরও নির্ভর করে ব্রাশ বদলানো সময়
advertisement
4/6
কোনও অসুস্থতা বিশেষ করে ভাইরাল রোগ থেকে সরে উঠার পর অবশ্যই টুথব্রাশ বদলে ফেলা জরুরি। কারণ রোগ সেরে গেলেও রোগের জীবাণু লেগে থাকতে পারে টুথব্রাশে
advertisement
5/6
যদি সকলের সঙ্গে এক জায়গায় রাখতে হয় টুথব্রাশ, সে ক্ষেত্রে ঢেকে রাখা উচিত।বেসিনের পাশে বা বাথরুমেও ব্রাশ রাখা ভাল অভ্যাস নয়। জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে
advertisement
6/6
সপ্তাহে অন্তত একবার টুথব্রাশ ব্যবহার করার আগে চুবিয়ে ধুয়ে নিন উষ্ণ গরম জলে। দাঁতকে সুস্থ সবল রাখতে টুথব্রাশের দিকে নজর রাখাও জরুরি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tooth Care: দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন! ব্রাশ দিয়ে ঘষা মাজার আগে জানুন ব্রাশ ব্যবহারের সঠিক উপায়