advertisement

Money Making Ideas: সমুদ্র উপকূলের বালু মাটিতে সোনার ফসল! লাখ লাখ টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা

Last Updated:

যে বালুমাটি একসময় অনুর্বর বলে মনে করা হতো, সেখানেই এখন হচ্ছে সোনার ফসল। আধুনিক পদ্ধতিতে চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকেরা।

+
সমুদ্র

সমুদ্র উপকূলের বালু মাটিতে সোনার ফসল!

মন্দারমণি: সমুদ্র উপকূলবর্তী এলাকার জমি দিচ্ছে সোনার ফসল। দু’হাতে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মন্দারমনি এলাকা। একদিকে বিস্তীর্ণ সমুদ্র, অন্যদিকে সবুজ ঝাল লঙ্কার চাষ। যে জমি একসময় অনেকে চাষের অযোগ্য মনে করতেন, সেই জমিই আজ আশীর্বাদ হয়ে উঠেছে কৃষকদের কাছে। সারি সারি সবুজ ঝাল লঙ্কা গাছ। বিঘার পর বিঘা লঙ্কা ক্ষেত। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের চাদর পাতা রয়েছে মাঠ জুড়ে।
এখানকার কৃষকরা মূলত অক্টোবর ও নভেম্বর মাসে ঝাল লঙ্কার বীজ বপন করেন। শীতের শুরুতেই চারা গাছ বড় হতে থাকে। চার মাসের মধ্যেই গাছে ফলন আসে। এরপর প্রতিদিন কুইন্টাল কুইন্টাল লঙ্কা তোলা হয়। স্থানীয় বাজারের পাশাপাশি বাইরে জেলাতেও লঙ্কা পাঠান হয়। বেলে দোআঁশ মাটি, পর্যাপ্ত রোদ এবং সমুদ্রের হাওয়ায় এখানে লঙ্কার ফলন ভাল হয়। মাটিতে জল দাঁড়িয়ে থাকে না। ফলে গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা কম। এছাড়া আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ থাকায় গাছ দ্রুত বাড়ে এবং ফলনও বেশি হয়।
advertisement
advertisement
এই সোনার ফসলের জেরেই বদলে যাচ্ছে এই এলাকার কৃষকদের ভাগ্য। বিঘা প্রতি দেড় থেকে দু’ লক্ষ টাকা পর্যন্ত লাভ হচ্ছে।
এক একজন কৃষক তিন থেকে চার বিঘা জমিতে লঙ্কা চাষ করছেন। ফলে আয় কয়েক লক্ষ টাকায় পৌঁছে যাচ্ছে। এই এলাকার সামুদ্রিক মাছের শিল্পের পাশাপাশি লঙ্কা তোলা, বাছাই করা এবং বস্তাবন্দি করার কাজ চলে সারাদিন। পাইকাররা সরাসরি মাঠে এসে লঙ্কা কিনে নিয়ে যান। এতে কৃষকদের পরিবহন খরচও অনেকটা কমে যায়।
advertisement
শুধু পুরুষরাই নন, এই এলাকার বহু মহিলাও সরাসরি এই চাষের সঙ্গে যুক্ত। গাছ থেকে লঙ্কা তোলা থেকে শুরু ও প্যাকেজিং—সব কাজটাই তাঁরা করেন।
অনেক পরিবারে মহিলাদের কাছে এই কাজ প্রধান ভরসা। ফলে সংসারের আর্থিক অবস্থাও মজবুত হয়েছে। সমুদ্রের ধারে এই গ্রামগুলো এখন আত্মনির্ভরতার উদাহরণ হয়ে উঠছে। উপকূলের বেলে মাটিই আজ সোনার ফসল ফলাচ্ছে। শুধু সামুদ্রিক মাছ নয়, লঙ্কা চাষ ঘিরে নতুন আশার আলো দেখছেন মন্দারমনির কৃষকরা।
advertisement
মদন মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: সমুদ্র উপকূলের বালু মাটিতে সোনার ফসল! লাখ লাখ টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা
Next Article
advertisement
দারিদ্র্য থেকে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য ! দ্বাদশ উত্তীর্ণ শুভম গুপ্তার ‘জিরো’ থেকে ‘হিরো’ হওয়ার যাত্রা অনুপ্রেরণাদায়ক
দারিদ্র্য থেকে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য! দ্বাদশ উত্তীর্ণ শুভম গুপ্তা ‘জিরো’ থেকে ‘হিরো’
  • দারিদ্র্য থেকে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য !

  • দ্বাদশ উত্তীর্ণ শুভম গুপ্তার ‘জিরো’ থেকে ‘হিরো’ হওয়ার যাত্রা

  • শুভম গুপ্তার সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement