advertisement

Agriculture News: ঝড়ে-জল-শিলাবৃষ্টিতেও ঝরবে না একটাও মুকুল, আমের ভারে ভাঙবে গাছের ডাল, সহজ পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানী

Last Updated:

Agriculture News: সিজিনাল ফলের মধ্যে অন্যতম আম। আম অর্থকরী ফল, ফলের রাজা বলা হয় আমকে। সাধারণত ফেব্রুয়ারির শেষ মার্চ মাসের প্রথম দিকে আম গাছে মুকুল আসা শুরু করে। তবে শুরুতে গাছ ভরে যায় মুকুলে কিন্তু সেই মুকুল বাঁচিয়ে রাখা অনেকটাই কঠিন...

+
মুকুল

মুকুল থেকে আম ধরতে শুরু করেছে 

নিমপীঠ, সুমন সাহা: সিজিনাল ফলের মধ্যে অন্যতম আম, এটি অর্থকরী ফলও বটে। ফলের রাজা বলা হয় আমকে। আম একটি গ্রীষ্মকালীন ফল। সাধারণত ফেব্রুয়ারির শেষ মার্চ মাসের প্রথম দিকে আম গাছে মুকুল আসা শুরু করে। তবে শুরুতে গাছ ভরে যায় মুকুলে কিন্তু সেই মুকুল বাঁচিয়ে রাখা অনেকটাই কঠিন ব্যাপার। আমরা অনেক সময় ভাবি আমদের গাছে অনেক মুকুল আসছে কিন্ত তবুও কেন ফুলগুলো ঝরে পরে যাচ্ছে, এই ঝরে পড়ে যাওয়া থেকে কীভাবে রোধ করবেন, জানালেন কৃষি বিজ্ঞানী। কিন্তু কীভাবে বাঁচাবে ঝরে যাওয়া মুকুল? মুকুল ঝড়ে পড়ার কারণ কী? জানুন…
মূলত আমের ফুলকে একত্রে আমের মুকুল বলা হয়। আমের মুকুলের মধ্যে হাজার হাজার ফুল থাকে। পুরুষ এবং স্ত্রী ফুল একসঙ্গেই থাকে। এই মুকুল থেকেই আমের গুটি আসা শুরু করে। এই মুকুল থেকে আমের গুটি জন্মায়। মূলত হপার পোকার আক্রমণ মুকুল ঝড়ে পড়ার একটি অন্যতম কারণ। পাশাপাশি প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি, ঝড়, বন্যা, শিলা বৃষ্টির জন্যও মুকুল ঝড়ে পড়ে। মাটিতে রসের অভাব হলে আমের মুকুল ঝড়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ গাছের ধারেকাছে ঘেঁষবে না পোকামাকড়-ছত্রাক, দ্বিগুণ বাড়বে গোলাপের মাপ! বিনামূল্যের ‘৫’ ম্যাজিক টোটকা দিলেন গার্ডেনার
কীভাবে বাঁচাবেন? প্রথমত আমবাগান পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে। মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে। শীতের পর গরম শুরু হয়। এই সময়টাতে আম গাছে প্রচুর জলের প্রয়োজন পড়ে। তাই গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পায় তা লক্ষ্য রাখতে হবে। ফুল থেকে যখন ফল মটর দানার মতো হবে তখন একটা স্প্রে করতে হবে হপার পোকা দমনের জন্য। সাধারণত মুকুল আসার আগে হপার পোকার জন্য স্প্রে করতে হয়। হপার পোকার জন্য ডায়াজিনন ৬০ ইসি বা লেবাসিড ৫০ ইসি চা চামচের ৪ চামচ ৮.৫ লিটার জলে মিশিয়ে ১৫ দিন পর পর দুই বার স্প্রে করতে হবে।
advertisement
advertisement
আম যখন গুটি আকার ধারণ করবে তখন ১০-২০ দিন পর পর বোরিক অ্যাসিড ৬ গ্রাম/১০ লিটার জলে স্প্রে করলে আমের গুটির পরিমাণ বেড়ে যাবে। আম গাছের পাশে মৌমাছি পালন করতে হবে প্রাকৃতিক পরাগায়নের জন্য। এছাড়া আম বাগানে বিভিন্ন জাতের আম গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি বিভিন্ন ফুলগাছ লাগাতে হবে যাতে বিভিন্ন পোকামাকড় পরপরাগায়নে সহযোগিতা করে। লক্ষ্য রাখতে হবে গাছে যখন ফুল ফুটে যাবে তখন কোনও প্রকার স্প্রে করা যাবে না। আম গাছে মুকুল আসার আগে স্প্রে করা যেমন জরুরি না, তেমনই মুকুল ফোটার পর স্প্রে করার জরুরি নয়। তাই এই পদ্ধতি অবলম্বন করলে আমের মুকুল ঝরে পড়া থেকে অনেকটাই রক্ষা করা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ঝড়ে-জল-শিলাবৃষ্টিতেও ঝরবে না একটাও মুকুল, আমের ভারে ভাঙবে গাছের ডাল, সহজ পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানী
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement